এক্সপ্লোর

Earthquake: গভীর রাতে আচমকা ভূমিকম্প, কেঁপে উঠল আন্দামান ও নিকোবরের বিস্তীর্ণ এলাকা

Andaman And Nicobar Islands: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ১২টা বেজে ৫৩ মিনিটে ভূমিকম্প হয়।

পোর্ট ব্লেয়ার: এবার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ (Earthquake)। গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয় সেখানে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৯।  পোর্টব্লেয়ার সংলগ্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে হতাহতের খবর নেই এখনও পর্যন্ত। তবে বেশ কিছু জায়গাতেই কম্পন অনুভূত হয়েছে। গভীর রাতেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ (Andaman And Nicobar Islands)।

ভূমিকম্পের উৎসস্থল ছিল পোর্টব্লেয়ারের ১২৬ কিলোমিটার দক্ষিণে

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ১২টা বেজে ৫৩ মিনিটে ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল পোর্টব্লেয়ারের ১২৬ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৬৯ কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়েছে।

ভূমিকম্পের পর রাত থেকে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। কোথায়, কত ক্ষয়ক্ষতি হয়েছে, জানা যায়নি তা-ও। তবে যে তীব্রতায় কম্পন অনুভূত হয়েছে, তাতে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সেই সম্পর্কে বিশদ তথ্য় উঠে আসতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এই ভূমিকম্পের পর, আগামী কয়েক দিনে আফটারশকের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তবে এখনও পর্যন্ত সুনামি সতর্কতা বা সতর্কতামূলক পদক্ষেপের ঘোষণা করেনি কেন্দ্র।

আরও পড়ুন: Indian Economy: ৪ বছরে জাপান, জার্মানিকে পিছনে ফেলে দেবে ভারত, অর্থনীতিতে আসবে 'সুনামি'

এর আগে, মার্চ মাসে মিজোরাম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্য়াম্পবেল বে এলাকা পর পর দু'বার ভূমিকম্পে কেঁপে ওঠে। সেবার ক্য়াম্পবেল বে-তে রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৬। মিজোরাম কেঁপে উঠেছিল ৪.৭ তীব্রতার ভূমিকম্পে। তার চেয়ে এবাররে ভূমিকম্পের তীব্রতা অনেকটাই বেশি।

বার বার, একাধিক বার ভূমিকম্প আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে

তার পর, এপ্রিল মাসে মিজোরাম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্য়াম্পবেল বে এলাকা পর পর দু'বার ভূমিকম্পে কেঁপে ওঠে। সেবার ক্য়াম্পবেল বে-তে রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৬। মিজোরাম কেঁপে উঠেছিল ৪.৭ তীব্রতার ভূমিকম্পে।

আবার, গত বছর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কমপক্ষে ২২ বার কম্পন অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে প্রত্যেকটির তীব্রতা ছিল ৩.৮ থেকে ৫। তবে তার চেয়ে এবাররে ভূমিকম্পের তীব্রতা অনেকটাই বেশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget