এক্সপ্লোর

ED Summon : ভোটমুখী রাজস্থানে মুখ্যমন্ত্রীর ছেলেকে তলব ইডির, 'আতঙ্ক তৈরির চেষ্টা' আক্রমণে গেহলট

Ashok Gehlot : কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ও কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারকে নিশানা করে অশোক গেহলট বলেছেন, 'আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে।'

জয়পুর : মরুরাজ্যে বেজে গিয়েছে নির্বাচনের দামামা। আর কয়েকদিন পরই বিধানসভা নির্বাচন রাজস্থানে। আর তার ঠিক আগেই কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gehlot) ছেলেকে তলব করল ইডি। বিদেশি মুদ্রা বদলের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ঘিরে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকালের মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) জয়পুর বা নয়াদিল্লির অফিসে হাজির হতে বৈভব গেহলটকে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

আর কংগ্রেসী মুখ্যমন্ত্রীর ছেলেকে ইডির তলব ঘিরে শুরু হয়ে গিয়েছে প্রবল রাজনৈতিক চাপানউতোর। সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ও কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারকে নিশানা করে অশোক গেহলট বলেছেন, 'আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে।' কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলির বিশ্বাসযোগ্যতাও এই মুহূর্তে প্রশ্নের মুখে বলেই আক্রমণ শানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, তাঁর ছেলেকে নোটিশ পাঠানোই শুধু নয়, রাজস্থানের কংগ্রেসের প্রেসিডেন্ট গোবিন্দ সিংহ দোস্তারার বাড়িতেও বিনা সমনে পৌঁছে গিয়ে তল্লাশি চালিয়েছে ইডি। 

ইডি-র সমন প্রসঙ্গে অশোক গেহলটের কটাক্ষ, 'মজা চলছে নাকি ?' রাজস্থানের আসন্ন ভোটে গোটা 'তলব-চিত্রনাট্য' বিজেপির বিরুদ্ধে যেতে চলেছে বলেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের সদস্যরা তাঁদের বৈঠকে ও আলাদাভাবেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বিজেপি 'প্রতিহিংসামূলক রাজনীতির অস্ত্র' হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগে তুলেছিল। 

প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতি মামলার অভিযোগে এদিনই পশ্চিমবঙ্গের বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি। যা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাংবাদিক সম্মেলনের মাঝে উঠে আসে রাজস্থানের প্রসঙ্গও। তৃণমূলের সুপ্রিমো বলেছেন, 'সবকা বিকাশ নয় সবকা সর্বনা। লোকসভা নির্বাচনের কিছুদিন বাকি, কিছু রাজ্যে ভোট আছে। তার আগে রাজস্থানে মুখ্যমন্ত্রীর ছেলেকে ডাকছে। ওখানের নেতার বাড়িতেও তল্লাশি হয়েছে। আসলে রাজনৈতিকভাবে লড়াইয়ে না পেরে এইসব কাজ করছে।'                       

আরও পড়ুন- '৪২ বছর আগের তথ্য চাইছে, তখন তো অভিষেক জন্মাইনি' মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget