এক্সপ্লোর

Mamata Banerjee : '৪২ বছর আগের তথ্য চাইছে, তখন তো অভিষেক জন্মায়নি' মমতা

ED Raid : সল্টলেকের BC ব্লকে পাশাপাশি দুটি বাড়ি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। দুটি বাড়িই ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে চলছে জিজ্ঞাসাবাদ।

কলকাতা : উৎসবের রেশ কাটতে না কাটতেই রাজ্যে সপ্তমে উঠল রাজনৈতিক তরজার সুর। দ্বাদশীর সাত সকালেই রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotopriyo Mullick) বাড়িতে হানা দিয়েছে ইডি (ED)। আর পুজো মিটতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সক্রিয়তা নিয়ে সাংবাদিক বৈঠক করে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

রাজনৈতিকভাবে লড়াইয়ে না পেরে 'খারাপ উদ্দেশ্যে' যাবতীয় তদন্ত চলছে বলেই সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো। রাজ্যের একাধিক মন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আক্রমণ, 'পুজোর সময়ও বাদ যায়নি। আমার একাধিক মন্ত্রীর বাড়িতে হানা চালাচ্ছে। তাহলে আর সরকারটা বাদ গেল কোথায় ?'

প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের সূত্র ধরে কিছুদিন আগেই রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। এবার তারা হানা দিয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে। এই অবস্থায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি, 'অভিষেকের (বন্দ্যোপাধ্য়ায়) বাবার কাছে ওঁকে নিয়ে ৪২ বছর আগের তথ্য চাইছে। তখন তো অভিষেক জন্মায়নি। ওদের তরফে ১৯৮১-'৮২ সালের তথ্য চাওয়া হচ্ছে অভিষেককে নিয়ে। আর ও (অভিষেক বন্দ্যোপাধ্যায়) জন্মেছে '৮৭ সালে। এটা আসলে খারাপ উদ্দেশ্য ছাড়া আর কী।' মমতা বন্দ্যোপাধ্যায়ের তীক্ষ্ণ আক্রমণ, 'রাজনৈতিকভাবে লড়াই করো। সেটা না করে এই সমস্ত কাজ করছে।'

বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় চড়া সুরে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারকেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, 'একটাও বিজেপির ডাকাত, বিজেপি চোরের বাড়িতে কিন্তু তল্লাশি চলেনি।'

এদিকে, রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam Case) মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ED-র স্ক্যানারে তাঁর আপ্ত সহায়ক অমিত দে। নাগেরবাজারে ৩টি ফ্ল্যাট রয়েছে অমিতের। এদিন সেখানেও হানা দেয় ED। যদিও প্রত্যেকটি ফ্ল্যাটই তালাবন্ধ। এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি তাঁর।

জ্যোতিপ্রিয়র বাড়িতে এখনও প্রায় ৯ ঘণ্টা ধরে তল্লাশি চালাচ্ছে ইডি। রেশন দুর্নীতি মামলায় চলছে এই তল্লাশি। সকাল ৬টা ১০-এ প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান ED-র অফিসাররা। সল্টলেকের BC ব্লকে ২৪৪ ও ২৪৫, পাশাপাশি দুটি বাড়ি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। দুটি বাড়িই ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। ED সূত্রে খবর, মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে চলছে জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুন: 'বাড়িতে চিনি-তেল-নুনের কৌটো উল্টে দেখছে', তৃণমূল নেতাদের ঘরে ED তল্লাশি নিয়ে গর্জে উঠলেন মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget