এক্সপ্লোর

Dharmendra Pradhan Resigns : কেন আন্দোলন এতটা বেড়ে যাওয়ার পর পদত্যাগ? ইস্তফাপত্রে যা লিখলেন ধর্মেন্দ্র প্রধান

Dharmendra Pradhan News : 'আমার প্রিয় যুবসাথীরা' সম্বোধন করে ধর্মেন্দ্র লিখলেন,  'গত ১০দিনের ঘটনাক্রম দেখে আমার মন ভারাক্রান্ত'।

নয়াদিল্লি :  প্রবল চাপের মুখে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করলেন সেই পদত্যাগ পত্র। এদিন CJP-র সঙ্গে বৈঠকের ঠিক আগেই পদত্যাগ করলেন তিনি। অর্থাৎ ককরোচ জনতা পার্টির প্রতিটি দাবিই মেনে নিল সরকার। 'আমার প্রিয় যুবসাথীরা' সম্বোধন করে তিনি লিখলেন,  'গত ১০দিনের ঘটনাক্রম দেখে আমার মন ভারাক্রান্ত'।

তিনি লিখলেন,  ' আমি দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং তাদের ন্যায্য প্রত্যাশার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ভারতের যুবপ্রজন্মের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া আমাদের সকলের রাজনৈতিক ও সামাজিক জীবনের একটি নৈতিক অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রীজির দূরদর্শী নেতৃত্বে জাতির সেবা করার যে সুযোগ আমি পেয়েছি, তার জন্য আমি প্রধানমন্ত্রীজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। '                    

ধর্মেন্দ্র প্রধান লিখলেন, ৩ মে ২০২৬ অনুষ্ঠিত NEET-UG পরীক্ষায় যে অনিয়ম সামনে আসে, তা অত্যন্ত দুঃখজনক। ভারত সরকার তাৎক্ষণিকভাবে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তদন্তের দায়িত্ব সিবিআই-এর হাতে তুলে দেয় এবং পরীক্ষাটি বাতিল করে পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণা করে। একই সঙ্গে আগামী বছর থেকে এই পরীক্ষা সিবিটি (Computer-Based Test) পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্তও গ্রহণ করা হয়। তিনি উল্লেখ করেন, প্রথম দিন থেকেই তিনিএই ঘটনার দায়িত্ব গ্রহণ করেছেন এবং এই পরিস্থিতি থেকে কখনও নিজেকে দূরে সরিয়ে রাখেননি। তাঁর সংকল্প ছিল, কোনও মেধাবী শিক্ষার্থীর সম্ভাবনা যেন পরীক্ষা মাফিয়ার কারণে নষ্ট না হয় এবং কোনো শিক্ষার্থীর সঙ্গে যেন অন্যায় না হয়।  

পদত্যাগী শিক্ষামন্ত্রী আরও লিখলেন, ' দেশের যুবশক্তিকে কোনো ষড়যন্ত্রের চক্রব্যূহে জড়াতে দেব না—এটাই আমার সংকল্প। যন্তর-মন্তরে এবং দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতির সুযোগ যেন রাষ্ট্রবিরোধী শক্তিগুলি নিতে না পারে, দেশের ঐক্য অটুট থাকুক, ভারতের একজনও শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় না জড়ায়, আমাদের সন্তানরা যেন তাদের সময় পড়াশোনায় ব্যয় করে, নিজেদের কর্মজীবন গড়ার দিকে মনোযোগ দেয়—এই বিষয়গুলি বিবেচনা করে আমি আমার পদত্যাগপত্র মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে পাঠিয়েছি।'

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, 'শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এটি শিক্ষার্থীদের বিজয়।'  

আরও পড়ুন : NEET বিক্ষোভে ধুন্ধুমার ঘটানোদের বিরুদ্ধে গুন্ডাদমন আইন প্রয়োগ নিয়ে কেন আপত্তি শোভনদেবের?

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget