এক্সপ্লোর

Elon Musk: গোপনে ইনফ্লুয়েন্সারের সঙ্গে সম্পর্ক, ১৩তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক? ট্রাম্পের প্রচারেই কি আলাপ!

Ashley St. Clair: ইনফ্লুয়েন্সার অ্যাশলি সেন্ট ক্লেয়ার এই দাবি করেছেন।

নয়াদিল্লি: শুধুমাত্র ধনকুবের হিসেবে পরিচিত নন আর। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সরকার গড়ার কারিগর হয় উঠেছেন। আর সেই ইলন মাস্কের ব্যক্তিগত জীবন আবারও খবরের শিরোনামে উঠে এল। গোপনে মাস্কের সন্তানের জন্ম দিয়েছেন বলে দাবি করলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। পাঁচ মাস আগেই তাঁদের সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয় হলে জানিয়েছেন ওই তরুণী। (Elon Musk)

ইনফ্লুয়েন্সার অ্যাশলি সেন্ট ক্লেয়ার এই দাবি করেছেন। অ্যাশলির বয়স ৩১ বছর, মাস্কের ৫৩ বছর। সোশ্যাল মিডিয়ায় মাস্কের সন্তানের জন্ম দিয়েছেন বলে ঘোষণা করেছেন তিনি। তবে অন্য় কোনও উদ্দেশ্য নয়, সন্তানের নিরাপত্তার স্বার্থেই গোপনীয়তা ভাঙলেন বলে জানিয়েছেন। (Ashley St. Clair)

সোশ্যাল মিডিয়ায় অ্যাশলি লেখেন, ‘পাঁচ মাস আগে সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছি আমি। সন্তানের বাবা ইলন মাস্ক’। আর ফেরার রাস্তা নেই বলেও জানিয়েছেন তিনি। 

অ্যাশলি জানিয়েছেন, সন্তানের নিরাপত্তার খাতিরেই এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন তিনি। কিন্তু সংবাদমাধ্যম টের পেয়ে গিয়েছে। তাদের শিরোনাম প্রকাশের আগে তাই নিজেই সত্য প্রকাশ করে দিলেন তিনি। এর পর যা হবে, তা দেখে নেওয়ার তিনি প্রস্তুত বলে জানিয়েছেন অ্যাশলি। তাঁর কথায়, ‘স্বাভাবিক, নিরাপদ পরিবেশে সন্তানকে বড় করতে চাই। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, আমাদের সন্তানের গোপনীয়তা রক্ষার অধিকারকে সম্মান করুন’।

সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে সক্রিয়ই রয়েছেন মাস্ক। অন্য বিষয়ে লাগাতার মন্তব্য করে চলেছেন। কিন্তু গোপনে সন্তানধারণ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি তিনি। মাস্ক নীরব থাকলেও, বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। কারণ অ্যাশলি যদি সত্যিই তাঁর সন্তানের জন্ম দিয়ে থাকেন, সেক্ষেত্রে এই নিয়ে ইলনের সন্তান ধারণ করা মহিলার সংখ্যা বেড়ে হল চার। সবমিলিয়ে মাস্কের সন্তানের সংখ্যা দাঁড়াল ১৩। প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সঙ্গে ছয় সন্তান রয়েছে মাস্কের। গায়িকা গ্রাইমসের সঙ্গে তিন সন্তান রয়েছে। Nuralink-এর এগজিকিউটিভ শিভন জিলিসের সঙ্গে তিন সন্তান তাঁর।

আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে খবর, এক বছর আগে ম্য়ানহ্যাটনের অভিজাত এলাকায় একটি বাড়ি ভাড়া নেন অ্যাশলি। ওই এলাকায় বাড়ি ভাড়া বিলে মাসে ১০ থেকে ১৩ লক্ষ টাকা গুনতে হয়। একটি টেসলা গাড়িও রয়েছে অ্যাশলির। নিরাপত্তার ব্যবস্থা থাকলেও, আলাদা করে ক্যামেরা বসিয়েছেন তিনি। সর্বক্ষণের আয়া রয়েছে বাড়িতে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক অ্যাশলি। ট্রাম্পের নির্বাচনী প্রচারেও শামিল ছিলেন। দ্বিতীয় বার ট্রাম্পকে প্রেসিডেন্ট করতে প্রচারে ঝাঁপিয়ে পড়েন মাস্কও। এমনকি প্রায় ২০০০ কোটি টাকা নিজের পকেট থেকেই ঢালেন তিনি। সেখানেই কি তাহলে অ্যাশলির সঙ্গে পরিচয় তাঁর? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget