এক্সপ্লোর

Elon Musk: প্রাক্তন সঙ্গিনীর সঙ্গে আরও এক সন্তান, দুনিয়ার থেকে লুকিয়ে রেখেছেন মাস্ক! জানাজানি হতেই শোরগোল

Elon Musk Baby: শীঘ্রই প্রকাশিত হচ্ছে মাস্কের আত্মজীবনী। আন্তর্জাতিক সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস ইতিমধ্যেই তার একটি রিভিউ ছেপেছে।

নয়াদিল্লি: ব্যবসায়িক সিদ্ধান্ত থেকে ব্য়ক্তিগত জীবন, বার বার বিতর্কে জড়িয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে ধনী ব্য়ক্তি ইলন মাস্ককে (Elon Musk) ঘিরে আবারও বিতর্ক। এবার জানা গেল, প্রাক্তন সঙ্গিনীর সঙ্গে তৃতীয় এক সন্তানও হয় মাস্কের। কিন্তু গোটা বিশ্বের কাছ থেকে সেই তথ্য গোপন রেখেছেন তিনি। ইচ্ছাকৃত ভাবেই ওই সন্তানকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন মাস্ক, কাউকে ঘুণাক্ষরেও জানতে দেননি বলে দাবি উঠে আসছে। (Elon Musk Baby)

শীঘ্রই প্রকাশিত হচ্ছে মাস্কের আত্মজীবনী। আন্তর্জাতিক সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস ইতিমধ্যেই তার একটি রিভিউ ছেপেছে। তাতেই মাস্কের ব্যক্তিগত জীবন নিয়ে এই তথ্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, প্রাক্তন সঙ্গিনী, সঙ্গীতশিল্পী গ্রাইমসের সঙ্গে মাস্কের দুই সন্তান বলেই জানে বিশ্ব। কিন্তু আরও এক সন্তান রয়েছে তাঁদের, এক ছেলে। নাম টেকনো মেকানিকাস। ডাক নাম 'টা`ও'।  কিন্তু তার জন্মের কথা গোপন রাখা হয়েছে। হাতেগোনা কিছু লোকজনই মাস্কের ওই সন্তানের কথা জানেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত, তা এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে জানা যায়নি। (Elon Musk Biography)

বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি মাস্ক। তবে গ্রাইমসের সঙ্গে তৃতীয় সন্তানের খবর সত্য হলে, তিন সঙ্গিনীর সঙ্গে মাস্কের নিজের সন্তানের সংখ্যা হবে ১০। কানাডীয় সঙ্গীতশিল্পী গ্রাইমসের আসল নাম ক্লেয়ার বুশার। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মাস্কের সঙ্গে সম্পর্ক ছিল গ্রাইমসের। নিজেদের সম্পর্ককে 'ফ্লুইড' বলে ব্যাখ্যা করতেন তাঁরা, অর্থাৎ কেউ কাউকে বেঁধে রাখেন না, দু'জনের সম্পর্কে তৃতীয় বা তারও বেশি জনের প্রবেশাধিকার রয়েছে যেমন, তেমনই সম্পর্কে থাকাকালীন অন্য কারও সঙ্গেও লিপ্ত হতে পারবেন দু'জনেই।

আরও পড়ুন: G20 Summit: পাংচার প্রুফ,গ্রেনেড হামলাতেও ভাঙবে না,জানেন আমেরিকার প্রেসিডেন্টের গাড়ির দাম ?

মাস্ক এবং গ্রাইমসের প্রথম যে সন্তান হয়, তা নাম রাখা হয় X Æ A-Xi. শুধু X বলেও উল্লেখ করা যায় তাকে। ওই শিশুর জন্ম ২০২০ সালের মে মাসে। এর পর ২০২১ সালের ডিসেম্বর মাসে সারোগেসির মাধ্যমে এক কন্য়া হয় দু'জনের। তার নাম রাখা হয়, এক্সা ডার্ক সিড্রেল মাস্ক। Y নামেও ডাকা হয় তাকে। মাস্কের সন্তানদের এমন নামকরণ ঘিরেও কম শোরগোল বাধেনি। অতি সম্প্রতি নিউরালিঙ্ক সংস্থার এগজিকিউটিভ শিভন জিলিসের সঙ্গে নিজের যমজ দুই সন্তানের চেহারা প্রকাশ করেন মাস্ক। ২০২১ সালের নভেম্বরে ওই মাস্কের ওই দুই যমজ সন্তানের জন্ম হয়, গ্রাইমসের সঙ্গে দ্বিতীয় সন্তানের জন্মের কয়েক সপ্তাহ আগে।

এর পাশাপাশি প্রাক্তন স্ত্রী, কানাডীয় লেখিকা জাস্টিন উইলসনের সঙ্গেও ছয় সন্তান হয় মাস্কের। ২০০২ সালে মাস্কের প্রথম পুত্রসন্তান নেভাডা অ্যালেকজান্ডারের জন্ম হয়। কিন্তু জন্মের ১০ সপ্তাহের মাথায় ইনফ্যান্ট ডেথ সিনড্রোমে আক্রান্ত হয়ে শিশুটি মারা যায়। আগামী ১২ সেপ্টেম্বর মাস্কের আত্মজীবনী প্রকাশিত হচ্ছে। তবে ইতিমধ্যেই অ্যামাজনে বেস্টসেলারে পরিণত হয়েছে সেটি। অগ্রিম বুক করে রেখেছেন বহু মানুষ। সাংবাদিক ওয়াল্টার আইজ্যাকসন গত দু'বছর ধরে ওই বইটি লিখেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget