এক্সপ্লোর

Corona Vaccine: এবার ওষুধের দোকানে পাওয়া যাবে করোনা ভ্যাকসিন? স্বাস্থ্য মন্ত্রকের কাছে সুপারিশ

স্বাস্থ্য মন্ত্রকের কাছে সুপারিশ কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটির, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। 

সন্দীপ সরকার, কলকাতা: এবার ওষুধের দোকানেও মিলতে পারে করোনার ভ্যাকসিন। ওষুধের দোকানেও মিলতে পারে কোভিশিল্ড, কোভ্যাক্সিন। স্বাস্থ্য মন্ত্রকের কাছে সুপারিশ কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটির, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। 

বুধবার দেশের কেন্দ্রীয় ওষুধ কর্তৃপক্ষের একটি বিশেষজ্ঞ কমিটি কিছু শর্ত সাপেক্ষে অ্যান্টি-কোভিড ভ্যাকসিন - কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনকে নিয়মিত বিপণনের অনুমোদন দেওয়ার সুপারিশ করেছে। বর্তমানে দেশে জরুরি ভিত্তিতে এসব ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন রয়েছে।

সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII) এবং ভারত বায়োটেক তাদের কোভিড ভ্যাকসিনগুলিকে নিয়মিত বিপণনের অনুমোদন চেয়ে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)-এর কাছে আবেদন জমা দিয়েছে। তবে এই কেন্দ্রীয় কমিটির আগে সিরামের ডিরেক্টর প্রকাশ কুমার সিংহ ডিসিজিআই-এর কাছে এই বিষয়ে একটি আবেদন করেছিলেন। এর জন্য DCGI পুনে-ভিত্তিক সংস্থার কাছ থেকে আরও ডেটা এবং নথি চেয়েছিল। 

কয়েক সপ্তাহ আগে DCGI-তে পাঠানো একটি আবেদনে, হায়দ্রাবাদ-ভিত্তিক ভারত বায়োটেকের তরফে একই বয়ান জমা পড়ে বলে সরকারি সূত্রে খবর। ডিরেক্টর ভি কৃষ্ণ মোহন কোভ্যাক্সিনের জন্য সেই অনুমোদন চেয়েছিলেন। আর এদিন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) এর COVID-19-এর বিষয় বিশেষজ্ঞ কমিটি (SEC) সিরাম এবং ভারত বায়োটেকের আবেদনগুলি পর্যালোচনা করেছে। সেই মতোই শর্ত সাপেক্ষে অনুমোদন চেয়েছে স্বাস্থ্য মন্ত্রকের কাছে। 

এদিকে, রাজ্যে সামান্য কমেছে করোনা সংক্রমণের উদ্বেগ। তবে রোজই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গতকাল রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১০ হাজার। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১,৪৪৭ জন। তবে গতকাল রাজ্যে মৃত্যুর সংখ্যা ৩৩ থাকলেও আজকের হিসেব বলছে গত ১ দিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। যা কার্যত উদ্বেগ সৃষ্টি করেছে। 

সরকারি হিসেব অনুযায়ী করোনা সংক্রমিত হয়ে গত ৫দিনে ১৮০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে পরপর ৫দিন তিরিশের উপরেই রইল মৃত্যু। আজ শুধু কলকাতাতেই একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। শহরে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৫৪ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। সেখানে ১ হাজার ৭৯৮ জন আক্রান্ত। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ১০ জনের মৃত্যুর হয়েছে বলেছে সরকারি হিসেবে জানানো হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget