এক্সপ্লোর

Covid-19 Vaccine: দাপট বাড়াচ্ছে ডেল্টা, ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়ার উদ্যোগ আমেরিকার ; কারা পাবেন ?

আমেরিকায় ডেল্টা ভ্যারিয়েন্টের জেরে সংক্রমণ বৃদ্ধি চিন্তার ভাঁজ বাড়িয়েছে। যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের জন্য ভ্যাকসিনের তৃতীয় ডোজের অনুমোদন দেওয়া হতে পারে সেদেশে।

নয়া দিল্লি : দাপট বাড়াচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। আমেরিকায় এই ভ্যারিয়েন্টের জেরে সংক্রমণ বৃদ্ধি চিন্তার ভাঁজ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের জন্য ভ্যাকসিনের তৃতীয় ডোজের অনুমোদন দিতে পারে সেদেশের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। নিউ ইয়র্ক টাইমস সূত্রে খবর।

সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ওয়াকিবহাল সেদেশের এক আধিকারিক জানান, যাঁদের অঙ্গ প্রতিস্থাপন হয়েছে এবং যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, খুব সম্ভবত তাঁরা ভ্যাকসিনের আরও একটি ডোজ পেতে চলেছেন।

শীঘ্রই এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁদের দিকে লক্ষ্য রেখেই ফাইজার, বায়োএনএটেক ও মডার্না ভ্যাকসিনের জরুরি ব্যবহার বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমসে বলা হয়েছে, আমেরিকায় একাধিক কারণে তিন শতাংশ মানুষের দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। সেই কারণগুলির মধ্যে রয়েছে ক্যানসার থেকে শুরু করে স্টেরয়েডের ব্যবহার। 

তবে, এই শ্রেণির মানুষকে ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়া হবে কি না তা নিয়ে আগামীকাল, শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের উপদেষ্টা কমিটি। যদিও এফডিএ নিজেরাই এব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু, মেডিক্যাল প্র্য়াক্টিশনাররা সিডিসি-র মতামতের জন্য অপেক্ষা করেন। 

উল্লেখ্য, যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁদের ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ দেওয়ার কথা ইতিমধ্যেই জানিয়েছে  ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরির মতো দেশগুলি। 

এদিকে একটি পরীক্ষায় দেখা গেছে, যাঁদের অঙ্গ প্রতিস্থাপন হয়েছে, তাঁদের ক্ষেত্রে মডার্না ভ্যাকসিনের তৃতীয় ডোজে তাৎপর্যপূর্ণভাবে অ্যান্টিবডি বেড়েছে। রিপোর্ট অনুযায়ী, এই সংক্রান্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ নজর রাখছে এফডিএ। 

প্রসঙ্গত, করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৮৩ শতাংশ কার্যকর স্পুটনিক ভি ভ্যাকসিন। স্বাস্থ্য মন্ত্রকের নথি সংগ্রহ করে বুধবার এই দাবি করেছে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড। আরডিআইএফ এক বিবৃতিতে বলেছে, যে ডেটা সংগ্রহ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে নতুন শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিচ্ছে স্পুটনিক ভি। ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে স্পুটনিক ভি-এর কার্যকরিতা নিয়ে তথ্য প্রকাশ করেছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকও। এই ভ্যাকসিন ৮৩.১ শতাংশ কার্যকর ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shehzad Poonawala : পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?

ভিডিও

Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget