এক্সপ্লোর

চিনের বিরুদ্ধে লড়াই সীমান্তে, সেদেশ থেকে ছড়ানোর করোনাভাইরাসের সঙ্গেও, দুটোতেই জিতবে ভারত, ট্যুইট কেজরিবালের

দিল্লিতে কোভিড-১৯ সংক্রমণ দ্রুত বাড়ছে। কেন্দ্রীয় সরকার এ নিয়ে উদ্বেগ জানিয়েছে। দিল্লি সরকারের সঙ্গে কেজরিবাল সরকারের এ নিয়ে বারবার বৈঠকও হয়েছে। এই প্রেক্ষাপটেই চিনকে নিশানা করলেন কেজরিবাল।

নয়াদিল্লি: লাদাখ সীমান্তে চিন, ভারত সেনাবাহিনীর সংঘর্ষের উল্লেখ করে চিনের বিরুদ্ধে হুঙ্কার দিলেন অরবিন্দ কেজরিবাল। সীমান্তের লড়াই, চিনের মাটিতে উত্পত্তি হওয়া নোভেল করোনাভাইরাস-উভয় ক্ষেত্রেই ভারতের জয় হবে বলে দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি ট্যুইট করেছেন, চিনের বিরুদ্ধে আমাদের দুটো লড়াই চলছে। একটা সীমান্তে, আরেকটা চিন থেকে আসা ভাইরাসের সঙ্গে। আমাদের ২০ সাহসী জওয়ান পালিয়ে আসেননি। আমরাও পিছু হটব না, দুটো যুদ্ধেই জিতব। পুরো দেশ দুটো ময়দানে যাঁরা লড়ছেন, তাঁদের অর্থাত ডাক্তার ও সেনা জওয়ানদের পাশে আছে। এব্যাপারে কোনও রাজনীতি হওয়া উচিত নয়। দিল্লিতে কোভিড-১৯ সংক্রমণ দ্রুত বাড়ছে। কেন্দ্রীয় সরকার এ নিয়ে উদ্বেগ জানিয়েছে। দিল্লি সরকারের সঙ্গে কেজরিবাল সরকারের এ নিয়ে বারবার বৈঠকও হয়েছে। এই প্রেক্ষাপটেই চিনকে নিশানা করলেন কেজরিবাল। রবিবারের হিসাবে আরও ৩০০০ লোকের করোনা পরীক্ষার ফল পজিটিভ হওয়ায় দিল্লিতে সংক্রমিতের সংখ্যা ৬০ হাজারের দোরগোড়ায় পৌঁছেছে। এই নিয়ে টানা তিনদিন ৩ হাজার ওপর নতুন করে সংক্রমিত হয়েছেন। শুক্রবার ও শনিবার যথাক্রমে ৩১৩৭ ও ৩৬৩০ টি সংক্রমণের খবর এসেছে। রবিবার কেন্দ্র ও দিল্লি সরকার সেখানে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে অ্যাকশন প্ল্যান চাঙ্গা করার ব্যাপারে সম্মত হয়েছে। এবার আরও বেশি গুরুত্ব পাচ্ছে ঠিকঠাক কন্টেনমেন্ট করা, সংক্রমণ চিহ্নিত করার কর্মসূচির পরিধি বাড়ানো। তৃণমূল স্তরে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যেই কোভিড-১৯ জনিত পরিস্থিতি নিয়ে এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ চিহ্নিতকরণের পরীক্ষা দিল্লিতে তিনগুণ বেড়েছে। হোম আইসোলেশনে থাকা করোনা সংক্রমিতদের কয়েক ঘন্টার ব্যবধানে শরীরে অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে পালস অক্সিমিটার দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Jammu Kashmir News: আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget