এক্সপ্লোর

করোনিল: পতঞ্জলির করোনার ওষুধ দাবি ঘিরে জয়পুরে রামদেব ও আরও চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের

কোভিড-১৯ দমনের কাজে ব্যবহার করা যেতে পারে তাদের ওষুধ। এই দাবি করে 'করোনিল' ওষুধ লঞ্চ করেছিল যোগগুরু বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ। তা নিয়ে বিতর্কের শেষ নেই। এবার রাজস্থানের জয়পুরে রামদেব, পতঞ্জলির সিইও আচার্য বালকৃষ্ণ ও আরও চারজনের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।

জয়পুর: কোভিড-১৯ দমনের কাজে ব্যবহার করা যেতে পারে তাদের ওষুধ। এই দাবি করে 'করোনিল' ওষুধ লঞ্চ করেছিল যোগগুরু বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ। তা নিয়ে বিতর্কের শেষ নেই। এবার রাজস্থানের জয়পুরে রামদেব, পতঞ্জলির সিইও আচার্য বালকৃষ্ণ ও আরও চারজনের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। এতে অভিযোগ করা হয়েছে যে, করোনা সংক্রমণ থেকে পতঞ্জলি আয়ুর্বেদের ওষুধ 'করোনিল' সুস্থ করে তুলবে বলে প্রচার করে মানুষকে ভুলপথে চালিত করা হচ্ছে। রামদেবের দ্বারা গত মঙ্গলবার 'করোনিল' নামে এই ওষুধের লঞ্চ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেন্দ্রের আয়ুষ মন্ত্রক ওষুধের পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য তলব করে এবং করোনাভাইরাস সারানোর ওষুধ হিসেবে এর বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এই ওষুধ নিয়েই শুক্রবার জয়পুরের জ্যোতিনগর থানায় রামদেব, বালকৃষ্ণ, বিজ্ঞানী অনুরাগ ভার্শনি, এনআইএমএস চেয়ারম্যান বলবীর সিংহ তোমর ও ডিরেক্টর অনুরাগ তোমরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জ্যোতিনগর থানার এসএইচও সুধীর কুমার উপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেছেন, 'বাবা রামদেব, আচার্য বালকৃষ্ণ, বলবীর সিংহ তোমর, অনুরাগ তোমর ও পতঞ্জলির এক বিজ্ঞানী অনুরাগ ভার্শনির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে'। করোনিল নিয়ে অপপ্রচারের মামলায় এফআইআর দায়ের হয়েছে বলে জানিয়েছেন বলরাম ঝাকর। তিনিই এই এফআইআর দায়ের করেছেন। তিনি বলেছেন, করোনিল নিয়ে ভুল প্রচারের জন্য রামদেব সহ পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ৪২০ (প্রতারণা) সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় এই এফআইআর দায়ের করা হচ্ছে। এর আগে বিহারের একটি আদালতে রামদেব ও বালকৃষ্ণর বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছিল। এতে অভিযোগ করা হয় যে, করোনা চিকিত্সার ওষুধ তাঁরা তৈরি করেছেন, এই দাবি করে তাঁরা লক্ষ লক্ষ মানুষের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন এবং ভুল পথে চালিত করছেন। আদালত এই মামলার শুনানির দিন ৩০ জুন ধার্য করেছে। রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদের দাবি, তারা কোনও আইন লঙ্ঘন করেনি। এদিকে, করোনিল ওষুধ করোনা আক্রান্তদের ওপর পরীক্ষা করার ব্যাপারে ব্যাখ্যা তলব করে রাজস্থানের স্বাস্থ্য দফতর এনআইএমএস-কে নোটিশ পাঠিয়েছে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget