এক্সপ্লোর

Fire Struck Singapore Flagged Ship: কন্টেনার ভর্তি জাহাজে আগুন-বিস্ফোরণ, আরব সাগরে ভয়ঙ্কর বিপর্যয়, উদ্ধারকার্যে কপ্টারও

Kerala Coast: সোমবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। নিউ ম্যাঙ্গালুরু পোর্টের কাছে কন্টেনার ভর্তি জাহাজটিতে আগুন লাগে।

ম্যাঙ্গালুরু: ফের বড় বিপর্যয় কেরল উপকূলে। বিধ্বংসী আগুন কন্টেনার ভর্তি জাহাজে। সিঙ্গাপুরের পতাকা লাগানো একটি জাহাজে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা থেকে ১৮ জন জাহাজকর্মীকে উদ্ধার করা গিয়েছে এখনও পর্যন্ত। ঘটনাস্থল থেকে যে ছবিও ভিডিও সামনে এসেছে, তা রীতিমতো শিউরে ওঠার মতো। দেখা গিয়েছে, মাঝ সমুদ্রে দাউ দাউ করে আগুন জ্বলছে জাহাজটিতে। দুই দিকে আরও দু'টি জাহাজ দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকে জল ছোড়া হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিতে। পাশাপাশি, আকাশে উড়ছে হেলিকপ্টারও। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার। (Fire Struck Singapore Flagged Ship)

কেরল উপকূলে, নিউ ম্যাঙ্গালুরু পোর্টের কাছে কন্টেনার ভর্তি জাহাজটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ছুটে যায় ভারতীয় নৌবাহিনীর INS Surat জাহাজ। দাউ দাউ করে জ্বলতে থাকা জাহাজ থেকে ১৮ জনকে উদ্ধার করে নিউ ম্যাঙ্গালুরুি বন্দরে আনা হয়। ওই ১৮ জনের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আহত আরও চার জন। অন্যরাও ট্রমায় রয়েছেন বলে জানা যাচ্ছে। আহতদের এজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সকলে। (Kerala Coast)

উপকূল রক্ষী বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, গুরুতর আহতদের প্রথমে INS Surat জাহাজেই ধাতস্থ করা হয়। এর পর সরিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। উদ্ধারকার্যকেই প্রাধান্য দেওয়া হয়। অভিবাসন দফতর, বন্দর কর্তৃপক্ষ এবং পুলিশ একযোগে কাজ করছে বলে জানিয়েছেন তিনি। বন্দরের কর্মীরা জানিয়েছেন, আহতদের অবস্থা দেখে সাধারণ কর্মীরাও ভেঙে পড়েন। দুর্ঘটনাগ্রস্ত জাহাজে আরও বেশ কয়েকজন ছিলেন। তাঁদের খোঁজ মিলছে না। আহতরা সতীর্থদের খোঁজ নিচ্ছিলেন। কিন্তু কোনও জবাব দেওয়া যায়নি তাঁদের।

সিঙ্গাপুরের পতাকা লাগানো MV Wan Hai 503 জাহাজটিতে মোট ২২ জন কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে। ১৮ জনকে উদ্ধার করা গেলেও, বাকি চারজনের হদিশ মেলেনি। এখনও উদ্ধারকার্য চলছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শ্রীলঙ্কার কলম্বো থেকে মুম্বই আসছিল জাহাজটি। সেই সময়, কেরল উপকূল থেকে ৭৮ নটিক্যাল মাইল দূরে সোমবার জাহাজটিতে আগুন ধরে যায়। পর পর বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে খবর। বিপদবার্তা পেয়েই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনী। 

গত এক মাসেরও কম সময়ে এই নিয়ে পর পর কেরল উপকূলের কাছে দুর্ঘটনা ঘটল। এর আগে, মে মাসের শেষ দিকে কন্টেনার বোঝাই জাহাজ উল্টে যায় সেখানে। লিবেরিয়ার পতাকা লাগানো, MSC ELSA 3 জাহাজটি ডুবে যায়, যাতে ডিজেল, ক্যালসিয়াম কার্বাইড বোঝাই ছিল। ওই দুর্ঘটনার পর কেরল উপকূলে উচ্চ সতর্কতা জারি করা হয়। রাসায়নিক মিশে সাগরের জল বিষাক্ত হয়ে উঠতে পারে বলে জানানো হয়। তার পর একমাসও কাটল না, ফের এক দুর্ঘটনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
Bardhaman Terrorist Arrest: শুধু মুখ্যমন্ত্রী নন, হামিম-অর্পিতার টার্গেট ছিল রাজ্যের এই মন্ত্রী ও তাঁর ছেলেও, কীভাবে কাজ এগোচ্ছিল জঙ্গিরা?
শুধু মুখ্যমন্ত্রী নন, হামিম-অর্পিতার টার্গেট ছিল রাজ্যের এই মন্ত্রী ও তাঁর ছেলেও, কীভাবে কাজ এগোচ্ছিল জঙ্গিরা?
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget