এক্সপ্লোর

C-295 Aircraft: বায়ুসেনায় অন্তর্ভুক্ত প্রথম C-295! স্বস্তিক চিহ্ন আঁকলেন রাজনাথ

Indian Air Force: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয় C-295 পরিবহনকারী বিমানটি।

কলকাতা: ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হল প্রথম C-295 পরিবহনকারী বিমান (tactical transport aircraft)। কাজ শুরু করবে ভারতীয় বায়ুসেনার (IAF) বহরে। সোমবার Hindon Air Base-এ নতুন এই বিমানটি বাহিনীতে আনুষ্ঠানিক ভাবে যোগ দেওয়ানো হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয় C-295 পরিবহনকারী বিমানটি।

২০ সেপ্টেম্বর C-295 পরিবহনকারী বিমান এসে পৌঁছয় গুজরাতের ভাদোদরায়। এর আগে স্পেনের সেভিলে (Seville) এই বিমানটিকে তুলে দেওয়া হয়েছিল ভারতীয় বায়ু সেনার হাতে।

১৩ সেপ্টেম্বর চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর উপস্থিতিতে স্পেনের সেভিলে প্রথম C-295 aircraft-টি ভারতের হাতে তুলে দেওয়া হয়। এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস (Airbus Defence and Space)-কে ভারতীয় বায়ুসেনা ৫৬টি C-295 aircraft-এর বরাত দিয়েছিল। ২১৯৩৫ কোটি টাকার ওই চুক্তির প্রথম বিমান এটি। ভারতের Avro-748 বহরকে পাল্টে তার জায়গা নেবে C-295 aircraft

২০ সেপ্টেম্বর ভাদোদরায় এসে পৌঁছনোর পরেই জানানো হয়েছিল IAF-এর X হ্যান্ডেলে। সেখানেই বলা হয়েছিল ২৫ সেপ্টেম্বর বাহিনীতে আনুষ্ঠানিকভবে অন্তর্ভুক্ত করা হবে এই বিমানটি।

এই চুক্তি অনুযায়ী Airbus প্রথম ১৬টি বিমান ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ তৈরি করে স্পেন থেকে সরবরাহ করবে। বাকি ৪০টি বিমান ভারতে তৈরি করবে Tata Advanced Systems (TASL), ওই দুই সংস্থার মধ্যে এভাবেই সমঝোতা হয়েছে। 

এই বিমান তৈরির জন্য যা যা লাগবে তা ইতিমধ্যেই উৎপাদন হওয়া শুরু হয়ে গিয়েছে। হায়দরাবাদে  Main Constituent Assembly (MCA)-তে সেগুলি তৈরি হচ্ছে। তারপর সেগুলি নিয়ে আসা হবে ভাদোদরার  Final Assembly Line (FAL)-এ। যেটি ২০২৪ সালের নভেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। । C-295 বিমানই প্রথম কোনও প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহৃত বিমান যেটি ভারতে কোনও বেসরকারি ক্ষেত্র তৈরি করবে। গোটা ফ্লিট তৈরি হয়ে গেলে ভারতীয় বায়ু সেনা এমন বাহিনী হয়ে উঠবে যাদের হাতে  C-295-এর সবচেয়ে বড় বাহিনী থাকবে। 

কী কী করতে পারবে C-295?
৯ টনের ওজন নিতে পারবে এই বিমান। মোট ৭১ জন সেনাকর্মী বা ৪৫ জন প্যারাট্রুপারকে বইতে পারবে এই বিমান। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৮০ কিলোমিটার। ছোট বা সম্পূর্ণ তৈরি ন হওয়া এয়ারস্ট্রিপ থেকেও উড়ান দিতে পারবে এটি। আকাশ থেকে বাহিনী বা রসদ নামানোর জন্য রিয়ার ব়্যাম্প থাকবে এই বিমানে।

আরও পড়ুন: একদিনে ৪ শতাংশের বেশি বাড়ল বাজাজ ফিন্যান্সের শেয়ার, এখন কিনবেন না বিক্রি করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC 21 July: একুশে জুলাই কার? তিনপক্ষের দড়ি টানাটানি শুরু, বিভ্রান্তিতে শহিদ পরিবাররাও
একুশে জুলাই কার? তিনপক্ষের দড়ি টানাটানি শুরু, বিভ্রান্তিতে শহিদ পরিবাররাও
Arjun Singh: 'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Humayun Kabir: 'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget