এক্সপ্লোর

Lockdown in India: লকডাউনের জের, ভারতে বাতাসের গুণগত মানের উন্নতি হয়েছে; বলছে গবেষণা

ভারতে প্রথম কোভিড লকডাউনের জের। উন্নতি হয়েছে বাতাসের গুণগত মানের।

রাঁচি : ভারতে প্রথম কোভিড লকডাউনের জের। উন্নতি হয়েছে বাতাসের গুণগত মানের। এর পাশাপাশি দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদের মতো শহরে ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা কমেছে। এমনটাই জানিয়েছেন গবেষকরা।

ঝাড়খণ্ডের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং ইংল্যান্ডের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই গবেষণা চালিয়েছেন। তাঁরা দেখেছেন, শিল্পক্ষেত্রে কাজকর্ম কমে যাওয়ায় এবং স্থলপথ ও আকাশপথে পরিবহন কমায় পরিবেশের তাৎপর্যপূর্ণ উন্নতি হয়েছে।

এই পরীক্ষার জন্য বিজ্ঞানীরা আর্থ অবজারভেশন সেন্সর, ইউরোপিয়ান স্পেস এজেন্সির Sentinel-5p এবং নাসার MODIS সেন্সর-এর ডাটা ব্যবহার করেছেন। এই তথ্য ব্যবহার করে ভূপৃষ্ঠের উপরিভাগে তাপমাত্রার পরিবর্তন, বায়ুমণ্ডল দূষণকারীগুলিকে খতিয়ে দেখা হয়েছে। বিজ্ঞানীরা ২০২০-র মার্চ থেকে মে মাস পর্যন্ত লকডাউন পর্বের ডাটার সঙ্গে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে অতিমারির আগের বছরগুলির তথ্য তুলনা করে দেখেন।    

বিজ্ঞানীরা তাঁদের গবেষণা এনভায়রনমেন্ট রিসার্চ জার্নালে প্রকাশ করেছেন। তা থেকে জানা গিয়েছে, নাইট্রোজেন ডাই-অক্সাইড তাৎপর্যপূর্ণভাবে কমেছে। দেশের প্রধান শহরগুলিতে ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা গত পাঁচ বছরের(২০১৫-১৯) তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। দিনে ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শীতল এবং রাতে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শীতল থাকছে। 

এই গবেষণা প্রসঙ্গে ঝাড়খণ্ডের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গবেষক বিকাশ পারিদা বলেন, এয়ারোসোল টাইপ সোর্স, যেমন- অর্গানিক কার্বন, ব্ল্যাক কার্বন, মিনারেল ডাস্ট এবং সি সল্ট তাৎপর্যপূর্ণভাবে কমেছে। 

সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের গ্যারেথ রবার্টস বলেছেন, পৃথিবীর পরিবেশ সম্পর্কে সময়ে সময়ে তথ্য পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্যাটেলাইট ইনস্ট্রুমেন্ট । পৃথিবীর উপর পর্যবেক্ষণের নথির গুরুত্ব তুলে ধরেছে এই গবেষণা। এর মাধ্যমে বায়ুমণ্ডলের দূষণকারীগুলির পরিবর্তন খতিয়ে দেখা যায়। বায়ুমণ্ডল এই দূষণকারীগুলি আমাদের শরীরে ঝুঁকি বাড়ায়। 

প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এখনও বিধিনিষেধ জারি রয়েছে। তবে কয়েকটিতে তা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এতদিন শিল্প ও পরিবহন ব্যবস্থা থমকে থাকায় তারও প্রভাব পরিবেশে পড়বে বলে মনে করা হচ্ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget