এক্সপ্লোর

Bharatiya Antariksh Station: মহাকাশে ভারতের Space Station-টি কেমন হবে দেখতে, প্রথম ছবি প্রকাশ ISRO-র

Bharatiya Antariksh Station Module: মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরি করে সারা বিশ্বে চতুর্থ স্থানের অধিকারী হতে চলেছে ভারত।

নয়া দিল্লি: মহাকাশে নজির গড়ার পথে আরও একধাপ, ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের মডেল প্রকাশ ইসরো-র। শুক্রবার থেকে শুরু হওয়া দুই দিনের জাতীয় মহাকাশ দিবস উদযাপনের সময় ইসরো ভারতীয় অন্তরীক্ষ স্টেশন (ভারতের নিজস্ব স্পেস স্টেশনের) মডিউলের একটি মডেলের ছবি প্রকাশ করল।                                         

এই ভারতীয় অন্তরীক্ষ স্টেশন বা  BAS-এ থাকবে মোট পাঁচটি মডিউল। মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরি করে সারা বিশ্বে চতুর্থ স্থানের অধিকারী হতে চলেছে ভারত। রাশিয়া, আমেরিকা এবং চিনের পর নজির গড়তে চলেছে ভারত। ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন স্থাপন এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে।                                                      

ভারতীয় অন্তরীক্ষ স্টেশনে প্রোপালশন এবং ECLSS তরল, বিকিরণ, তাপীয় এবং মাইক্রো মেটিওরয়েড অরবিটাল ডেব্রিস (MMOD) সুরক্ষা, স্পেস স্যুট, অতিরিক্ত যানবাহন কার্যকলাপ সমর্থন করার জন্য এয়ারলক এবং ইন্টিগ্রেটেড এভিওনিক্স প্লাগ অ্যান্ড প্লে করার ব্যবস্থাও থাকবে। ২০২৮ সালের মধ্যেই BAS-01 অর্থাৎ, ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের প্রথম মডিউলটি মহাকাশে উৎক্ষেপণ করা হবে। ২০৩৫ সালের মধ্যে স্টেশনটিকে পাঁচটি মডিউলে সম্প্রসারিত করার পরিকল্পনা করেছে ISRO।

সূত্রের খবর, ভারতীয় অন্তরীক্ষ স্টেশন -০১ মডিউলটির ওজন ১০ টন হবে। পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় যে কক্ষপথ রয়েছে সেখানে স্থান পাবে ভারতের স্পেস স্টেশন। এর প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, দেশীয়ভাবে তৈরি পরিবেশগত নিয়ন্ত্রণ ও জীবন সহায়তা ব্যবস্থা (ECLSS), ভারত ডকিং সিস্টেম, ভারত বার্থিং মেকানিজম, স্বয়ংক্রিয় হ্যাচ সিস্টেম, মাইক্রোগ্র্যাভিটি গবেষণা ও প্রযুক্তি প্রদর্শনের জন্য প্ল্যাটফর্ম।                            

২০২৩ সালের ৩০ ডিসেম্বর উৎক্ষেপিত পিএসএলভি সি৬০ রকেটের মাধ্যমে ২২০ কিলোগ্রাম ওজনের দু'টি উপগ্রহ ৪৭৫ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে স্থাপন করা হয়। স্পেডেক্স মিশনের মূল লক্ষ্য ছোট মহাকাশযান ব্যবহার করে মহাকাশে ডকিং প্রযুক্তি চালু করা।

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget