এক্সপ্লোর

Bird Takahe: ধরাধাম থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, ১২৫ বছর পর হল প্রত্যাবর্তন, প্রকৃতির কোলে ফিরল এই পাখি

Wildlife: পাখি সংরক্ষণে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নয়াদিল্লি: মাত্র কয়েক দশক বা কয়েক বছর নয়, দীর্ঘ ১২৫ বছর ধরে নিরুদ্দেশ ছিল। সরকারি ভাবেও বিলুপ্ত ঘোষণা করে দেওয়া হয়েছিল। এতদিন পর আবারও পৃথিবীতে প্রত্যাবর্তন ঘটল তাকেহি পক্ষীর। নাদুস-নুদুস দেখতে এই পাখি উড়তে পারে না (Wildlife)। সম্প্রতি নিউজিল্য়ান্ডের দক্ষিণে পাহাড়-পর্বতে ঘেরা একটি দ্বীপের জঙ্গলে নারী-পুরুষ মিলিয়ে ১৮টি তাকাহে পাখি ছাড়া হয়েছে। লক্ষ্য একটাই, পাখির সংখ্যা বৃদ্ধি করা। (Bird Takahe)

পাখি সংরক্ষণে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ বিগত ১২৫ বছর ধরে ওই তাকেহি পাখির দেখা ছিল না। অতি সম্প্রতি নিউজিল্যান্ডেরই দক্ষিণের লেক ওয়াটিপু উপত্যকায় নতুন করে তাদের দেখা মেলে। তার পরই তৎপর হয়ে ওঠে স্থানীয় প্রশাসন। পাখিদের ডিম একত্রিত করার কাজ শুরু হয়। এর পর জন্ম নেয় শাবকরা। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রেখে লালনপালন করা হয় সেগুলিকে। তার পর একে একে জঙ্গলে ছাড়া শুরু হয়। 

এই তাকেহি পাখি উড়তে পারে না। আকার হয় ৫০ সেন্টিমিটারের মতো। চঞ্চু হয় তীক্ষ্ণ এবং মজবুত। ছোট ছোট পা। পালকের রং উজ্জ্বল নীল, সঙ্গে সবুজের মিশেল। ওজন সর্বাধিক তিন কেজি। প্রাগৈতিহাসিক যুগ থেকেই নিউজিল্যান্ডের বাস্তুতন্ত্রের অংশ এই তাকেহি পাখি। কিন্তু ১২৫ বছর আগে তাদের বিলুপ্ত ঘোষণা করে দেওয়া হয়। কারণ সেই সময় জীবাশ্ম ছাড়া পাখিগুলির অস্তিত্ব পাওয়া যায়নি খুঁজে। 

আরও পড়ুন: Narendra Modi: ২০২৪-এ মহাযুদ্ধের প্রস্তুতি, সোয়ার্ৎজেনেগারের আদলে পোস্টার-বয় মোদি, নেতা থেকে হলেন ‘টার্মিনেটর’!

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বছরে একবারই বংশবিস্তার করে তাকেহি পাখি। একটি বা দু'টি সন্তানকেই লালন পালন করে বড় করে তোলে। তাকেহি পাখির জীবনকাল হয় সর্বাধিক ১৮ বছর। অভয়ারণ্যে নজরদারিতে রাখা গেলে, ২২ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। গাছের পাতা, শস্যদানা খেয়েই মূলত জীবনধারণ ধরে এই পাখিরা। তাকেহিদের প্রত্যাবর্তনে খুশি সে দেশের পরিবেশবিদরা। আবার সতর্কও করছেন অনেকে। 

কারণ বিশেষজ্ঞদের মতে, তাকেহিদের ফিরিয়ে আনতে কম পরিশ্রম করতে হয়নি। তাদের সংখ্যাবৃদ্ধি এই মুহূর্তে প্রধান লক্ষ্য হলেও, সাবধানে এগনো প্রয়োজন। কারণ প্রত্যাবর্তন ঘটলেও, আবারও যে বিলুপ্ত হয়ে যাবে না, তার কোনও গ্যারান্টি নেই। তাকেহির সংখ্যাবৃদ্ধিতে জোর দিলেও, তা যে সফল হবে, সেটা জোর দিয়ে বলা যায় না বলেও মত তাঁদের। বরং নতুন জায়গার খোঁজ চালানো জরুরি, যেখানে নিরাপদে রাখা যেতে পারে পাখিগুলিকে, ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা যেতে পারে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget