এক্সপ্লোর

Narendra Modi: ২০২৪-এ মহাযুদ্ধের প্রস্তুতি, সোয়ার্ৎজেনেগারের আদলে পোস্টার-বয় মোদি, নেতা থেকে হলেন ‘টার্মিনেটর’!

Lok Sabha Elections 2024: বৃহস্পতিবার মুম্বইয়ে বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের বৈঠক। তার আগে বিজেপি-র তরফে মোদির নয়া পোস্টারটি প্রকাশ করা হয়।

নয়াদিল্লি: মুম্বইয়ে বিরোধী জোটের বৈঠক ঘিরে তৎপরতা তুঙ্গে (Lok Sabha Elections 2024)। সেই আবহেই ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া পোস্টার সামনে আনল বিজেপি। তাতে হলিউড ছবি 'টার্মিনেটর'-এর মুখ্য চরিত্র, আর্নল্ড সোয়ার্ৎজেনেগার অভিনীত সাইবর্গ রূপে করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। লেখা হয়েছে, '২০২৪, আমি ফিরছি আবার'। (Narendra Modi)

বৃহস্পতিবার মুম্বইয়ে বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের বৈঠক। তার আগে বিজেপি-র তরফে মোদির নয়া পোস্টারটি প্রকাশ করা হয়। লেদার জ্যাকেট পরিহিত সোয়ার্ৎজেনেগারের জায়গায় মোদির মুখ দেখা যাচ্ছে। হাতে ধরা আগ্নেয়াস্ত্রের পরিবর্তে রয়েছে পদ্মফুল। পোস্টারে লেখা, 'নরেন্দ্র মোদি, দ্য টার্মিনেটর'। তার উপরে আরও বোল্ড হরফে লেখা, '২০২৪, আমি ফিরছি আবার'।

ছবিটি বিজেপি-র তরফে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা হয়। তাতে লেখা হয়, 'বিরোধীরা ভাবছে, প্রধানমন্ত্রীকে হারানো সম্ভব। দিবাস্বপ্ন দেখতে থাকুন! টার্মিনেটরই বরাবর জয়ী হয়'। মহারাষ্ট্রে বিরোধীদের বৈঠক ঘিরে তৎপরতার মধ্যেই সামনে এল এই পোস্টার। বিরোধীদের বার্তা দিতেই বিজেপি-র তরফে এই পোস্টার আনা হয়েছে বলে মত রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: Narendra Modi Rakhi : খুদে খুদে হাত বেঁধে দিল রাখী, দিল্লিতে স্কুলের কচিকাঁচাদের সঙ্গে আনন্দে মাতলেন প্রধানমন্ত্রী

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই মুহূর্তে শাসক এবং বিরোধী, দুই শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। একদিকে, বিজেপি নেতৃত্বাধীন NDA শিবির, অন্য দিকে কংগ্রেস এবং বাকি বিরোধীদের I.N.D.I.A জোট। ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর মুম্বইয়ে I.N.D.I.A জোটের তৃতীয় বৈঠক শুরু হচ্ছে। সবমিলিয়ে সেখানে ২৬টি দল বৈঠকে অংশ নিতে পারে বলে জানা গিয়েছে। বেশ কিছু নতুন দলও যোগ দিতে পারে।

এর পর, বিজেপি নেতৃত্বাধীন NDA জোটেরও বৈঠক রয়েছে। শুরু হবে মহারাষ্ট্র থেকেই। সেখানে বিজেপি নেতৃত্বাধীন সরকার ৪৮টি লোকসভা আসন নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠক করবে। বৃহস্পতিবারই একনাথ শিন্ডের বাড়িতে প্রথম দফার বৈঠক রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এবং অজিত পওয়ার ও অন্যান্যরা।

২০২৪-এর কুর্সি দখলের লড়াইয়ে নামার আগে রণকৌশল ঠিক করতে, বৃবস্পতিবার তৃতীয়বার বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া। পটনা, বেঙ্গালুরুর পর আগামীকাল মুম্বইয়ে বিরোধী জোটের তৃতীয় বৈঠক। সূত্রের খবর, শরিক দলগুলির মধ্যে কীভাবে সমন্বয়, সে বিষয়ে নীতি নির্ধারণে তৈরি করা হবে কমিটি। পাশাপাশি, আসন্ন লোকসভা নির্বাচনে মোদি সরকারের বিরুদ্ধে প্রচারের রণকৌশল স্থির করা এবং EVM-এর বদলে ব্যালটে ভোটের দাবি নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর। বৈঠকে যোগ দিতে মুম্বইয় পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।  মুম্বইয়ে জোটের বৈঠকে এবারও মমতার সঙ্গে যোগ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

সেরা শিরোনাম

Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."

ভিডিও

Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget