এক্সপ্লোর

ফ্লিপকার্টের সহ প্রতিষ্ঠাতা সচিন বনশলের বিরুদ্ধে পণের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগ, মামলা দায়ের

সচিন ২৯ ফেব্রুয়ারি ইতিমধ্যেই জামিনের আবেদন করেছেন, আজ সেই আবেদনের ওপর শুনানি।

বেঙ্গালুরু: ফ্লিপকার্ট ডট কমের সহ প্রতিষ্ঠাতা সচিন বনশলের বিরুদ্ধে পণের দাবিতে শারীরিক ও মানসিক নিগ্রহের অভিযোগ করলেন তাঁর স্ত্রী প্রিয়া। বেঙ্গালুরুর কোরামঙ্গলা পুলিশ স্টেশনে এ নিয়ে এফআইআর করেছেন তিনি। সচিন ছাড়া বাকি ৩ অভিযুক্ত হলেন সচিনের বাবা সৎপ্রকাশ আগরওয়াল, তাঁর মা কিরণ বনশল ও ভাই নীতিন বনশল। আদালতের রেকর্ডে দেখা যাচ্ছে, প্রিয়া পুলিশের দ্বারস্থ হওয়ার আগেই তাঁর শাশুড়ি কিরণ সপ্তাহকয়েক আগে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ২০০৮-এ সচিন বনশল ও পেশায় দন্ত চিকিৎসক প্রিয়ার বিয়ে হয়। ৩৫ বছরের প্রিয়া তাঁর অভিযোগে বলেছেন, বিয়ের আগে থেকেই পণের দাবিতে তাঁর ওপর অত্যাচার করতেন সচিন। বিয়েতে তাঁর বাবা ৫০ লাখ টাকার ওপর খরচ করেন, সচিনকে নগদ দেন ১১ লাখ টাকা। কিন্তু সচিন এরপরেও টাকার দাবিতে তাঁর ওপর শারীরিক নিগ্রহ থামাননি। গত অক্টোবরে দুজনের যৌথ সম্পত্তির পুরোটাই নিজের নামে লিখে দেওয়ার দাবিতে সচিন ফের তাঁকে মারধর করেন। রাজি না হলে সচিন, তাঁর বাবা মা ও ভাই নিগ্রহ করেন তাঁকে। এমনকী দিল্লিতে থাকাকালীন প্রিয়ার বোনকেও তিনি যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। সচিন বনশলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ (পণের দাবিতে নিগ্রহ), ৩৪ (অপরাধমূলক অভিপ্রায়) ও ধারা ৩ এবং ৪-এ পণপ্রথা নিষিদ্ধ আইনে এফআইআর হয়েছে। সচিন ২৯ ফেব্রুয়ারি ইতিমধ্যেই জামিনের আবেদন করেছেন, আজ সেই আবেদনের ওপর শুনানি। ২০১৮-য় ওয়ালমার্ট যখন ফ্লিপকার্ট অধিগ্রহণ করে, তখন ফ্লিপকার্ট ছাড়েন সচিন। তারপর থেকে নাভি টেকনোলজিসের মাধ্যমে ডিজিটাল ব্যাঙ্কিংয়ে পা রাখার চেষ্টা করছেন তিনি। এছাড়া ওলাতে তাঁর বিপুল বিনিয়োগ রয়েছে, বিভিন্ন স্টার্টআপেও টাকা ঢেলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget