এক্সপ্লোর

জেলা সভাপতির বিরুদ্ধে চক্রান্তে বাধ্য হয়ে বিজেপিতে, দাবি মন্তেশ্বরের বিধায়কের

শনিবারই অমিত শাহ-র সভায় বিজেপিতে যোগ দিয়েছেন মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা। বরাবরই বলে শুভেন্দু অনুগামী বলে পরিচিত মন্তেশ্বরের বিধায়ক।

মন্তেশ্বর: চক্রান্ত করেছেন স্বপন দেবনাথ। তাই বিজেপিতে যেতে বাধ্য হয়েছি। দল বদল করেই আক্রমণাত্মক মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা। শনিবারই অমিত শাহ-র সভায় বিজেপিতে যোগ দিয়েছেন মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা। বরাবরই বলে শুভেন্দু অনুগামী বলে পরিচিত মন্তেশ্বরের বিধায়ক। দলত্যাগের জন্য পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথকে কাঠগড়ায় তুলেছেন তিনি। তবে এর পাল্টা জবাব দিয়েছেন স্বপন দেবনাথ। সদ্য বিজেপিতে যোগদানকারী সৈকত পাঁজা বলেন, দল টিকিট দিয়েছিল, নির্বাচনে লড়াই করে আমি নির্বাচিত হয়েছি। প্রথম ৮-৯ মাস ঠিকঠাকই চলছিল। তারপর একটার পর একটা চক্রান্ত করে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে ওরা। তোলাবাজ, যাদের মুখে দলের নাম ঠিকভাবে উচ্চারণ হয় না, তাঁদের ক্ষমতা দেওয়া হয়েছি। ওদের চক্রান্তে আমি দল ছাড়তে বাধ্য হয়েছি। তাই আমি বিজেপিতে যোগ দিয়েছি। যা যা চক্রান্ত হয়েছে, সবটাই হয়েছে স্বপন দেবনাথের নির্দেশে। পাল্টা জবাব দিয়েছেন পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন দেবনাথ। তিনি বলেন, ও যা খুশি বলে বলুক, মানুষ জবাব দেবে। তৃণমূলের ব্লক সভাপতি আজিজুল হক বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, মাঠে নেমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। মাঠে নামলেই বোঝা যাবে, কে শিক্ষিত আর কে অশিক্ষিত। ২০১৬-র বিধানসভা ভোটে মন্তেশ্বরে মাত্র ৭০৬ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী সজল পাঁজা। তাঁর মৃত্যুর পর ছেলে সৈকতকে প্রার্থী করে তৃণমূল। বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ের ব্যবধান বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ২৭ হাজার ১২৭ ভোট। সৈকতের অভিযোগ, এত ব্যবধানে জয়ের পরও দলে যথাযোগ্য মর্যাদা পাননি। অন্যদিকে, গত লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে ২৮ হাজার ৩৬ ভোটে এগিয়ে ছিল তৃণমূলই। এদিকে তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে এভাবে মুখ খোলার পরই, রবিবার মন্তেশ্বরের কুসুম গ্রামে সৈকত পাঁজার অফিস থেকে তাঁর ছবি ও কাগজপত্র সরিয়ে দিলেন তৃণমূল কর্মীরা। তৃণমূল বিধায়কের দলবদলের পর আগামী নির্বাচনে সব হিসেব উল্টে যাবে বলে দাবি বিজেপির। পূর্ব বর্ধমানের বিজেপি সহ সভাপতি  অনিল দেবনাথ বলেন,  তৃণমূলে ভাল কেউ থাকবে না, তাই সৈকত চলে এসেছে। মন্তেশ্বর থেকে বিজেপিই জিতবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Brigade Rally : নরেন্দ্র মোদির ব্রিগেডে সভা আজ, দেখে নিন কর্মসূচি
নরেন্দ্র মোদির ব্রিগেডে সভা আজ, দেখে নিন কর্মসূচি
US Israel strikes on Iran: LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের
LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের
PM Modi Brigade Rally : মোদির ব্রিগেডের সভায় '১ লক্ষ লোকের' জন্য রান্না ! কী থাকছে মেনুতে ?
মোদির ব্রিগেডের সভায় '১ লক্ষ লোকের' জন্য রান্না ! কী থাকছে মেনুতে ?
Election Commission: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে প্রস্তাব! আর কী দাবি বিরোধীদের?
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে প্রস্তাব! আর কী দাবি বিরোধীদের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget