Crime News: পুলিশের চোখে ধুলো দিয়ে ৫ ঘণ্টা জলের নিচে, গ্রেফতার 'দাগী অপরাধী' প্রাক্তন কাউন্সিলর
আশ্চর্য ! বেঁচে থাকার জন্য পদ্মের ডাঁটি নিয়ে নিতে থাকল শ্বাস। শেষমেশ ডুবুরি নিয়ে সাহায্যে তাকে ধরা হয়।

মধ্যপ্রদেশ: আট রাজ্যে মোস্ট ওয়ান্টেড। একের পর এক অপরাধের ইতিহাস। কিন্তু বাগে আনতে নাভিশ্বাস পুলিশের। মধ্যপ্রদেশে এমন এক অভিযুক্তকে জালে ফেলতে যা ঘটল, তা দেখে বলতেই হল, এ তো সিনেমার মতো।
৫ ঘণ্টা জলের নিচে লুকিয়ে দাগী অপরাধী
মধ্যপ্রদেশের জবলপুরে এক আন্তঃরাজ্য অপরাধীকে ধরতে গিয়ে নাজেহাল হতে হল পুলিশকে। ৪০০-র বেশি চুরির অভিযোগ সেই ব্যক্তির বিরুদ্ধে। তাকে ধরতে বিরাট জাল ফেলেছিল পুলিশ! কিন্তু তা ফাঁকি দিতে অভিযুক্ত নেমে পড়ল জলের তলায়। টানা ৫ ঘণ্টা জলের নিচে লুকিয়ে থাকল সে। কীভাবে? আশ্চর্য ! বেঁচে থাকার জন্য পদ্মের ডাঁটি নিয়ে নিতে থাকল শ্বাস। শেষমেশ ডুবুরি নিয়ে সাহায্যে তাকে ধরা হয়।
চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা
জবলপুর থেকে একটি ট্রেনের এসি কোচ থেকে এক মহিলার পার্স চুরি করে পালাচ্ছিল ওই চোর। সিহোরা স্টেশনের কাছে ট্রেনের গতি কমতেই সে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে সে। পুলিশের হাত থেকে বাঁচতে কাছের একটি পানা পুকুরে দেয় ঝাঁপ। রাতের অন্ধকার ও পুকুরে ঘন শ্যাওলা থাকায় সে সহজেই পুলিশের চোখ এড়িয়ে যায়। কিন্তু পুলিশ হাল ছাড়েনি। রাতেই ডুবুরি ডেকে অপারেশন শুরু হয়। কিন্তু জলের নিচে যে সে লুকিয়ে , তা প্রথমে বোঝাই যায়নি। পরে জানা যায়, অভিযুক্ত পদ্মের ফাঁপা ডাঁটি মুখে লাগিয়ে বাইরে থেকে অক্সিজেন নিচ্ছিল। প্রায় ৫ ঘণ্টার চেষ্টার পর ডুবুরিরা তাকে খুঁজে বের করে।
পুরনো ছবি থেকেই পরিচয় ফাঁস
গ্রেফতারের পর অভিযুক্ত বারবার নিজের নাম বদলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু একটি পুরনো ছবির মাধ্যমে তার আসল পরিচয় সামনে আসে। জানা যায়, সে উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা হরবিন্দর সিং ওরফে সানি। সব থেকে অবাক করার বিষয়, ২০১৭ সালে সে হলদৌর নগর নিকায় থেকে নির্দল প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিল।
৮ রাজ্যে ওয়ান্টেড, ৪০০-র বেশি চুরি
এই চোর মূলত ট্রেনের এসি কোচের যাত্রীদের টার্গেট করত। টিকিট চেকিং এড়াতে সে বাথরুমে লুকিয়ে থাকত। ২০১৮ সালে তার কাছ থেকে ৭০ লক্ষ টাকার বেশি মূল্যের হীরে-জহরত উদ্ধার হয়েছিল। এছাড়া, অবন্তিকা এক্সপ্রেস থেকে এক যাত্রীর লাইসেন্সপ্রাপ্ত রিভলভার ও বিপুল পরিমাণ নগদ অর্থও চুরি করেছিল।
information source : ABP News
Before You Go
Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র






















