এক্সপ্লোর

হরিয়ানার ভোটে প্রাক্তন জেএনইউ ছাত্রনেতা উমর খালিদের হামলাকারীকে টিকিট দিল শিবসেনা

২৯ বছর বয়সি নবীনের দাবি, তিনি গত ১০ বছর ধরে গোরক্ষার মতো ইস্যুতে লড়ছেন। কিন্তু গরু, কৃষকের নামে কংগ্রেস, বিজেপির মতো দলগুলি শুধু রাজনীতি করে বলে মনে হয়। মানুষের সমর্থনই তাঁর রাজনীতিতে নামার অনুপ্রেরণা বলে জানিয়েছেন নবীন।

বাহাদুরগড়: জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের ওপর হামলায় অভিযু্ক্ত নবীন দালালকে হরিয়ানা বিধানসভা ভোটে বাহাদুরগড়ে প্রার্থী করল শিবসেনা। ৬ মাস আগে শিবসেনায় যোগ দিয়েছেন বলে জানিয়েছেন স্বঘোষিত ‘গোরক্ষক’ নবীন। বিজেপি, কংগ্রেসের মতো দল শুধু গরু, কৃষক, শহিদ ও গরিবকে নিয়ে রাজনীতিই করে বলে তিনি মনে করেন, সেজন্যই শিবসেনায় ঢুকেছেন বলেও জানিয়েছেন তিনি। নবীন বলেছেন, এইসব ও অন্য আরও সব প্রশ্নে এদের নীতি, অবস্থান স্পষ্ট। সেজন্যই এই দলে যোগদান করেছি। ২৯ বছর বয়সি নবীনের দাবি, তিনি গত ১০ বছর ধরে গোরক্ষার মতো ইস্যুতে লড়ছেন। কিন্তু গরু, কৃষকের নামে কংগ্রেস, বিজেপির মতো দলগুলি শুধু রাজনীতি করে বলে মনে হয়। মানুষের সমর্থনই তাঁর রাজনীতিতে নামার অনুপ্রেরণা বলে জানিয়েছেন নবীন। বলেছেন, আমার কেন্দ্রের প্রচুর মানুষের সমর্থন পেয়েছি। তাঁরাই আমায় রাজনীতিতে সামিল হতে প্রাণিত করেছেন যাতে আমার পছন্দের ইস্যুগুলি সাহস করে আরও বড় মঞ্চে তুলতে পারি। বাহাদুরগড়ে নবীনকে এবার লড়তে হচ্ছে ক্ষমতাসীন বিজেপি বিধায়ক নরেশ কৌশিক, কংগ্রেসের রাজিন্দর সিংহ, আইএনএলডি-র নাফে সিংহ রথির সঙ্গে। গত বছর ১৩ আগস্ট রাজধানীর কনস্টিটিউশন ক্লাবে ওমর খালিদের ওপর নবীন হামলায় অভিযুক্ত নবীন। সঙ্গে ছিল আরেকজন। পরে তারা হরিয়ানার হিসারের ফতেহবাদ থেকে গ্রেফতার হয়। নিজেদের গোরক্ষক বলে ঘোষণা করে জানায়, তারা গোরক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল, তাদের কনস্টিটিউশন ক্লাবে ‘খওফ সে আজাদি’ অনুষ্ঠান ভন্ডুল করার প্ল্যানও ছিল। বর্তমানে জামিনে মুক্ত নবীন প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে খালিদের ওপর হামলার ঘটনা নিয়ে কিছু বলতে চাননি। যদিও নির্বাচনী হলফনামায় তিনি দিল্লির ঘটনা ও তার বিরুদ্ধে বকেয়া আরও দুটি মামলার উল্লেখ করেছেন।

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget