এক্সপ্লোর

ভোটের মধ্যেই তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস

জানা গেছে, কিছুদিন ধরে সিএএ নিয়ে তৃণমূলের সঙ্গে ভিন্ন অবস্থান ছিল তাঁর।তার জেরেই কি দলত্যাগ উপেন বিশ্বাসের, উঠছে প্রশ্ন।

কলকাতা:  ভোটের মধ্যেই তৃণমূল ছাড়লেন রাজ্যের  প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস।তৃণমূল শীর্ষ নেতৃত্বকে ইমেল করে জানালেন দলত্যাগের সিদ্ধান্ত। জানা গেছে, কিছুদিন ধরে সিএএ নিয়ে তৃণমূলের সঙ্গে ভিন্ন অবস্থান ছিল তাঁর।তার জেরেই কি দলত্যাগ উপেন বিশ্বাসের, উঠছে প্রশ্ন। তবে উপেন বিশ্বাস নিজে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত।  সিবিআইয়ের অবসরপ্রাপ্ত এই আধিকারিক ২০১১-র বিধানসভা নির্বাচনে বাগদা আসন থেকে জিতে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন।

২০১১-র বিধানসভা নির্বাচনে বামফ্রন্টকে সরকারকে হঠাতে সৈনিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যাঁরা দাঁড়িয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম উপেন বিশ্বাস।  ২০০২ সালে সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে অবসর নিয়েছিলেন তিনি। ২০১১-র ভোটে তৃণমূল জয়ী হওয়ার পর উপেন বিশ্বাস মন্ত্রী হয়েছিলেন। তিনি তাঁর পদত্যাগপত্র ইমেল মারফৎ দলের সভাপতি সুব্রত বক্সী ও উত্তর ২৪ পরগনার নেতা জ্যোতিপ্রিয় মল্লিককে পাঠিয়ে দিয়েছেন।

বিহারের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও জগন্নাথ মিশ্রর বিরুদ্ধে ৯৫০ কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় তদন্তভার পাওয়ার পর সংবাদের শিরোনামে এসেছিলেন উপেন বিশ্বাস।  ২০১১-র বিধানসভা ভোটের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। ভোটে জয়ের পর তাঁকে অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। তবে ২০১৬-র বিধানসভা নির্বাচনে হেরে যান তিনি।

এরমধ্যে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তৃণমূলের সঙ্গে তাঁর ভিন্ন অবস্থান সামনে এসেছিল। দল এই আইনের বিরোধিতা করেছিল। কিন্তু তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখে সিএএ-র ভারতে থাকার আবশ্যিক সময় পাঁচ বছর সংক্রান্ত ধারাটি সংশোধনের আর্জি জানান। এতেই দলের সঙ্গে তাঁর অবস্থানের ফারাক সামনে এসেছিল।

তাঁর দল ছাড়া সম্পর্কে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে উপেন বিশ্বাস নিজে জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 তবে সিএএ নিয়ে দলের সঙ্গে ভিন্ন মতের জেরেই তিনি তৃণমূল ছাড়লেন কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। 

 

 

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Meerut Case: পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget