এক্সপ্লোর

Imran Khan Arrest: টানাপড়েন শেষে গ্রেফতার ইমরান খান, পাক রেঞ্জার্সের হেফাজতেই প্রাক্তন প্রধানমন্ত্রী

Pakistan News:গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে গ্রেফতার ইমরান। গ্রেফতার করল পাক রেঞ্জার্স।

ইসলামাবাদ: গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan Arrest)। ইসলামাবাদ হাইকোর্টের (Islamabad High Court) বাইরে গ্রেফতার ইমরান। গ্রেফতার করল পাক রেঞ্জার্স (Pak Rangers)। আপাতত পাক রেঞ্জার্সের হেফাজতেই রয়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। 

কী ঘটল?
গ্রেফতারির আগে এদিন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর আইনজীবীদের সঙ্গে রেঞ্জার্সের মারপিট বাধে। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে ইমরান-সমর্থকদের সঙ্গেও সংঘর্ষ হয় রেঞ্জার্সদের। গ্রেফতারির আগে পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের 'কাপ্তান' বলেন, 'পাক সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগে অটল রয়েছি। এই জন্য গ্রেফতার বা মৃত্যুবরণ করতেও রাজি।' ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ভাইস প্রেসিডেন্ট ফওয়াদ চৌধরি পরে ট্যুইটারে অভিযোগ করেন, কোর্ট চত্বর থেকেই প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে অপহরণ করা হয়। ট্যুইটে স্পষ্ট অভিযোগ, 'অজ্ঞাতপরিচয় কিছু লোকজন তাঁকে অজানা জায়গায় নিয়ে গিয়েছে। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি অভ্যন্তরীণ বিষয়ক সচিব এবং আইজি-কে ১৫ মিনিটের মধ্যে হাজিরা দিতে বলেছেন।' আর এক পিটিআই নেতা মুসররাত চিমার দাবি, 'ওরা ইমরান খানের উপর অত্যাচার করছে। খান সাহেবকে মারধর করছে। সম্ভবত ওঁর সঙ্গে কিছু করা হয়েছে।' সব মিলিয়ে তুমুল অশান্তি ইসলামাবাদ হাইকোর্ট চত্বরে। 

প্রেক্ষাপট...
কয়েক মাস ধরেই প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর গ্রেফতারির জল্পনায় তপ্ত সে দেশের রাজনৈতিক পরিসর। একাধিক বার ইমরান খানের বাড়ির সামনে বিরাট পুলিশ বাহিনী জমায়েত হতে দেখা গিয়েছে। গত মার্চেই লাহৌরের জামান পার্কে ইমরানের বাড়ি ঘিরেছিল পুলিশ। সে সময় জনতা-পুলিশ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন, ১৫ জন পিটিআই সমর্থককে আটকও করে পুলিশ। গ্রেফতার হতে পারেন আঁচ করে, ইমরান সেই সময় দেশবাসীকে একটি ভিডিও বার্তা দেন। বলেন, 'পুলিশ ভাবছে ইমরান খান জেলে চলে গেলে দেশের মানুষও ঘুমিয়ে পড়বেন। আপনাদের এই ভাবনাকেই ভুল প্রমাণিত করতে হবে। আপনাদের প্রমাণ করতে হবে যে এই দেশ হার মানবে না।' প্রসঙ্গত প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক, রাজনৈতিক নেতার বিরুদ্ধে মার্চে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ২০২২ সালের অগাস্টে এক মহিলা বিচারক ও  দুই পুলিশ আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে । এই মামলায় বিচারক ইমরানকে গ্রেফতারের সময়সীমা দিয়েছিলেন ২১ মার্চ। গত বছর আদালতে হাজির হয়ে বিচারপতির কাছে এই বিষয়ে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবুও মিলল না রেহাই। এছাড়াও  আগে থেকেই তোষাখানা দুর্নীতি মামলায় গ্রেফতারির খাঁড়া ঝুলছে ইমরানের মাথার উপর। এই মামলায় তলব সত্ত্বেও বারবার হাজিরা এড়িয়েছেন ইমরান । তাই আদালত  ইমরানের বিরুদ্ধে পৃথক গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেখানে বলা ছিল ইমরানকে গ্রেফতার করতে হবে ১৮ মার্চের মধ্যে। ইতিমধ্য়ে ইমরানের বিরুদ্ধে মোট ৮১ টি মামলা রয়েছে সারা দেশে। সব মিলিয়ে তাঁর গ্রেফতারি যে সময়ের অপেক্ষা, সেটি জানাই ছিল। কিন্তু যে ভাবে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে পাক রেঞ্জার্স তাঁকে গ্রেফতার করল, তার পর পাকিস্তানের রাজনীতি কোন খাতে বইবে সে নিয়ে ধন্দ রয়েছে সব মহলেই।

আরও পড়ুন:পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

 

         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget