এক্সপ্লোর

Bangladesh : উত্তাল সময়ে ১৭ বছর পর বাংলাদেশে খালেদা-পুত্র তারেক, উচ্ছ্বাস চরমে, বড় পরিবর্তনের ইঙ্গিত?

Tarique Rahman : আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট। জাতীয় সংসদ নির্বাচনে BNP কার্যত তারেকের নেতৃত্বেই লড়ছে। কিন্তু নেতাই ছিলেন না দেশে।

কলকাতা : বাংলাদেশে অশান্তির মাঝেই রাজনীতিতে বিরাট পরিবর্তনের আভাস বাংলাদেশে। বহু বছর পর দেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক আহমেদ। ১৭ বছর পর আজই বাংলাদেশে ফিরছেন তিনি।  আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট। জাতীয় সংসদ নির্বাচনে BNP কার্যত তারেকের নেতৃত্বেই লড়ছে। কিন্তু নেতাই ছিলেন না দেশে। 

টানা ১৮ মাস জেলে কাটানোর পরে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়ে লন্ডনে পাড়ি দিয়েছিলেন তিনি। দীর্ঘ ১৭ বছরের ‘স্বেচ্ছানির্বাসন’-পর্বে ইতি টেনে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফিরে ‘স্বপ্নের বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের ফেরার আনন্দে আত্মহারা তাঁর অনুগামীরা।   বিএনপি সমর্থকরা তাঁর প্রত্যাবর্তনে আনন্দ উদ্বেলিত। সংবাদমাধ্যমের সূত্র অনুসারে,  তাঁর অভ্যর্থনার জন্য প্রায় ৫০ লক্ষ কর্মী জড়ো হতে পারে। নির্বাচনের পর বাংলাদেশের বিদেশনীতিতে কতটা পরিবর্তন আসবে, সেদিকে ভারত সহ সারা বিশ্বের নজর রয়েছে। ওসমান হাদির মৃত্যুর পর থেকে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ফের উত্তাল। হাদির পরিবার ও অনুগামীরাও তার মৃত্যুর দায় ঠেলেছে ইউনুস প্রশাসনের দিকে। 

রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের ধারণা,  আগামী বছর  নির্বাচনে বাংলাদেশে বিএনপির প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত । বিএনপি জিতলে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন। তবে তাঁকে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক উত্তেজনার মধ্যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। 

বেলা ১২ টা নাগাদ ঢাকা বিমানবন্দরে নামার কথা তাঁর। তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন ঘিরে হয়েছে কড়া নিরাপত্তা ব্য়বস্থা।। গতকালই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্য়ানের তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে BNP। অসুস্থ মা-কে দেখতে যাওয়ার পাশাপাশি ওসমান হাদির সমাধিস্থলেও যেতে পারেন তারেক। তাই তারেকের এই ফিরে আসাকে বিশেষ গুরুত্ব সহকারে দেখছে রাজনৈতিক মহল।               

তারেককে ‘গণসংবর্ধনা’ দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেছেন বিএনপি-র নেতা-কর্মী এবং সমর্থকেরা। তারেকের ছবি সংবলিত পোস্টার, ব্যানারে ঢেকে দেওয়া হয়েছে গোটা এলাকা।      

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ব্রিটেনে বিএনপির এক আলোচনাসভায় তারেক জানিয়ে দেন যে, ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরছেন। সেই মতো বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ধরেন তিনি। বিমান থেকেই সমাজমাধ্যমে একাধিক পোস্ট করেন তারেক।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget