এক্সপ্লোর

Jagdeep Dhankhar : দু'দফায় জ্ঞান হারালেন, দিল্লির এইমসে ভর্তি করা হল প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে !

Jagdeep Dhankhar Health Issue : এর আগে কছ, উত্তরাখণ্ড, কেরল ও দিল্লিতে উপরাষ্ট্রপতি হিসাবে অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় ধনকড়ের ব্ল্যাক-আউটের সমস্যা হয়েছে বলে জানানো হয়েছে।

নয়াদিল্লি : সপ্তাহান্তে দু'বার জ্ঞান হারিয়েছেন। তাই, সোমবারই দিল্লির এইমসে ভর্তি করা হল ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে। সংবাদ সংস্থা PTI-এর খবর অনুযায়ী, গত শনিবার স্বাস্থ্য সমস্যা দেখা দেয় বছর ৭৪-এর ধনকড়ের। বাথরুমে যাওয়ার পর দু'দফায় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে তাঁকে চেকআপের জন্য AIIMS-এ নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকার তাঁর আরও পরীক্ষা-নিরাক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর MRI হতে পারে বলে আধিকারিকরা জানিয়েছেন। এর আগে কছ, উত্তরাখণ্ড, কেরল ও দিল্লিতে উপরাষ্ট্রপতি হিসাবে অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় ধনকড়ের ব্ল্যাক-আউটের সমস্যা হয়েছে বলে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের সঙ্গে পদে পদে সংঘাত বাধে তাঁর। সাংবিধানিক পদে থেকে ধনকড় নির্বাচিত সরকারের কাজকর্মে হস্তক্ষেপ করছেন, বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে উপরাষ্ট্রপতি পদে আসীন হয়েও বার বার বিতর্কে জড়ান ধনকড়। বিরোধী শিবিরের সাংসদদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে গত বছর ২১ জুলাই হঠাৎই পদত্যাগপত্র জমা দেন ধনকড়। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে মতবিরোধের জেরে, তাঁকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেন বিরোধীরা। ইস্তফা দেওয়ার পর থেকে বেশ কিছুদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন ধনকড়। তিনি কোথায় আছেন, কী করছেন, কেন তা গোপন রাখা হচ্ছে, প্রশ্ন তোলেন বিরোধীরা। সেই নিয়ে চর্চার মধ্যেই পেনশনের আবেদন জানান ধনকড়।

উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে সেভাবে আর জনসমক্ষে দেখা যায়নি ধনকড়কে। তবে গত নভেম্বরে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। একটি বই উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তিনি যা বলেন, তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মধ্যপ্রদেশের ভোপালে RSS-এর যুগ্মসচিব মনমোহন বৈদ্যর লেখা বই উদ্বোধন করতে গিয়েছিলেন ধনকড়। সেখানে রাজনীতিতে, উপরাষ্ট্রপতি থাকাকালীন নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। বলেন, “চার মাস পর এখন আর ইতস্তত করার কিছু নেই আমার।”

উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেই প্রথম প্রকাশ্যে বক্তৃতা করেন তিনি। বিজেপি-র শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরেই, মেয়াদ শেষ হওয়ার দু’বছর আগে তিনি ইস্তফা দেন বলে সেই সময় চর্চা শুরু হয়েছিল। সেই নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। সেই জল্পনা আরও উস্কেই দেন ধনকড়। নিজের বক্তৃতায় ধনকড় বলেন, “ঈশ্বর না করুন, ভাষ্যের বেড়াজালে যে কেউ আটকে পড়তে পারেন। একবার চক্রব্যূহে আটকে পড়লে, বেরিয়ে আসা কঠিন হয়ে যায়।” এর পর যদিও হেসে ওঠেন ধনকড়। বলেন, “নিজের উদাহরণ দিচ্ছি না।” 

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'

ভিডিও

Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget