এক্সপ্লোর

রকি পর্বতমালায় উদ্ধার হল বাক্স ভর্তি সোনা, হীরে, মুক্তো

এরপর হাজার হাজার মার্কিনী তাঁদের জীবন লাগিয়ে দেন ওই গুপ্তধন বার করতে। পশ্চিম আমেরিকার গভীরে গিয়ে শাবল গাঁইতি দিয়ে গুপ্তধন খুঁজতে থাকেন তাঁরা। অনেকে চাকরিও ছেড়ে দেন এই কাজে সম্পূর্ণ সময় দিতে। শোনা যায়, এতে প্রাণ হারান অন্তত ৪ জন।

কলকাতা: দুর্গম রকি পর্বতমালা তন্ন তন্ন করে ঢুঁড়ে ফেলে এক ব্যক্তি ১০ লাখ মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের গুপ্তধনের সন্ধান পেয়েছেন। ১০ বছরেরও বেশি আগে হীরেমুক্তো বোঝাই একটি ব্রোঞ্জের সিন্দুক রকি পর্বতমালায় লুকিয়ে রাখেন বিখ্যাত শিল্প ও পুরাকীর্তি সংগ্রাহক ফরেস্ট ফেন। তিনি জানিয়েছেন, ওই ব্যক্তি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক, কয়েকদিন আগে ওই সম্পদ খুঁজে পেয়েছেন তিনি। ওই ব্যক্তি ফেনকে একটি ছবি পাঠিয়েছেন, তা দেখে তিনি নিশ্চিত হয়েছেন, তাঁর গুপ্তধন সত্যিই অবশেষে আবিষ্কৃত হয়েছে। ফেন বলেছেন, ১০ বছরেরও বেশি আগে রকি পর্বতের ঘন জঙ্গলে তারায় ভরা আকাশের নীচে ওই সিন্দুক লুকিয়ে রাখেন তিনি। তারপর অনলাইনে সেই গুপ্তধন সন্ধানের সূত্র দেন। ২০১০-এ বার হয় তাঁর আত্মজীবনী দ্য থ্রিল অফ দ্য চেজ। তাতেও ২৪ লাইনের একটি কবিতা থাকে গুপ্তধনের সূত্র দিয়ে। এরপর হাজার হাজার মার্কিনী তাঁদের জীবন লাগিয়ে দেন ওই গুপ্তধন বার করতে। পশ্চিম আমেরিকার গভীরে গিয়ে শাবল গাঁইতি দিয়ে গুপ্তধন খুঁজতে থাকেন তাঁরা। অনেকে চাকরিও ছেড়ে দেন এই কাজে সম্পূর্ণ সময় দিতে। শোনা যায়, এতে প্রাণ হারান অন্তত ৪ জন। ফেন বলেছেন, ১০ বছর ধরে তিনি ওই সম্পদ সিন্দুক থেকে বার করেছেন আর পুরেছেন। সোনার গুঁড়ো ছিটিয়েছেন হীরে মুক্তোর ওপর, তাতে যোগ করেছেন দুর্মূল্য স্বর্ণমুদ্রা, সোনার টুকরো ও প্রাচীন জীবজন্তুর মূর্তি। এছাড়া রাখেন হাতুড়ি পেটা সোনার তৈরি প্রাগৈতিহাসিক আয়না, জেড পাথর ও পুরনো চুনি, পান্নায় তৈরি চিনা মুখোশ। এই কাজের উদ্দেশ্য ছিল মানুষকে গুপ্তধনের নেশা ধরিয়ে দিয়ে তাঁদের অরণ্যের পথে নিয়ে যাওয়া ও পুরনো পদ্ধতিতে শুরু করা লুকিয়ে থাকা সম্পদের খোঁজ। আজ তো তাঁর সম্পদ আর গোপন নেই, কেউ তার খোঁজ পেয়েছেন। কেমন লাগছে জেনে? ফেন বলেছেন, কিছুটা আনন্দিত, আবার কিছুটা দুঃখিত কারণ যে গুপ্তধনের সন্ধান এতদিন ধরে অসংখ্য মানুষকে বুঁদ করে রেখেছিল, তা শেষ হয়ে গেল। যাঁরা এই সন্ধানে যোগ দেন তাঁদের ধন্যবাদ দিয়েছেন তিনি, আশা প্রকাশ করেছেন, তাঁদের এই স্বপ্নসন্ধান কোনওদিন শেষ হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Nihang Sikh Attack: গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget