এক্সপ্লোর

লালকেল্লা কাণ্ডের জের, আন্দোলন প্রত্যাহার ৪ কৃষক সংগঠনের

বুধবার রাষ্ট্রীয় কিষাণ মজদুর সংগঠন এবং ভারতীয় কিষাণ ইউনিয়ন প্রজাতন্ত্র দিবসের ঘটনার জন্য আন্দোলন প্রত্যাহার করেছে বলে জানিয়েছে। রাষ্ট্রীয় কিষাণ মজদুর সংগঠনের নেতা ভিএম সিংহ বলেন, আমাদের সংগঠন এই আন্দোলন থেকে সরে আসছে।

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা কাণ্ডের পর এবার ভাঙন কৃষকদের মধ্যেই। বিক্ষোভকারী সংগঠনগুলির মধ্যে ৪ কৃষক সংগঠন সরে গেল আন্দোলন থেকে। ৩ কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন প্রত্যাহার করল সংশ্লিষ্ট সংগঠনগুলি। বুধবার রাষ্ট্রীয় কিষাণ মজদুর সংগঠন এবং ভারতীয় কিষাণ ইউনিয়ন প্রজাতন্ত্র দিবসের ঘটনার জন্য আন্দোলন প্রত্যাহার করেছে বলে জানিয়েছে। রাষ্ট্রীয় কিষাণ মজদুর সংগঠনের নেতা ভিএম সিংহ বলেন, আমাদের সংগঠন এই আন্দোলন থেকে সরে আসছে। যাদের উদ্দেশ্য অন্যরকম কিছু তাদের সঙ্গে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। গাজিপুর সীমান্তে এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করছি। কিন্তু কৃষকদের অধিকারের জন্য লড়াই জারি থাকবে। একইসঙ্গে ভারতীয় কিষাণ ইউনিয়ন ঠাকুর ভানু  প্রতাপ সিংহ বলেন, দিল্লিতে হিংসার ঘটনায় তিনি মর্মাহত। তাই এই আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। তিনি বলেন, দিল্লিতে যা ঘটেছে তাতে আমি মর্মাহত। ৫৮ দিনের আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। বৃহস্পতিবার এই আন্দোলন প্রত্যাহার করায় ৫৭ দিন পর খুলল দিল্লি নয়ডা লিঙ্ক রোড।  গত ১ ডিসেম্বর থেকে বন্ধ ছিল এই রাস্তা। কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমারের সঙ্গে বৈঠক করেন দুই কৃষক নেতা। তাঁরা মন্ত্রীকে জানান, লালকেল্লা কাণ্ডের পর আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। পাশাপাশি দুই কৃষক সংগঠন  কিষাণ মহাপঞ্চায়েত এবং বিএকইউ লোক শক্তিও আন্দোলন প্রত্যাহার করেছে। মোদি সরকারের তিনটি কৃষি প্রত্যাহারের দাবিতে, প্রজাতন্ত্র দিবসে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লি। রাজধানীর রাস্তা দিয়ে ঝড়ের বেগে ছুটল একের পর এক ট্র্যাক্টর। মিছিলের চাপে ভেঙে পড়ল পুলিশের ব্যারিকেড। কোথাও পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। কোথাও লাঠিবৃষ্টি করে পুলিশ। কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার সকাল দশটা থেকে। সকাল আটটা নাগাদই সিংঘু, টিকরি, গাজিপুরের দিক থেকে কৃষকরা ট্র্যাক্টর নিয়ে দিল্লির দিকে এগোতে শুরু করে। শুধু ট্র্যাক্টরই নয়, আন্দোলনকারীদের অনেকে ছিলেন ঘোড়ার পিঠে। স্বাধীনতা দিবসে লালকেল্লার যে জায়গায় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা তোলেন, প্রজাতন্ত্র দিবসের সকালে সেই খুঁটিতে চড়ে কৃষক সংগঠনের ঝান্ডা লাগিয়ে দেন হরিয়ানা-পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্য থেকে আসা বিক্ষোভকারী কৃষকেরা।

সেরা শিরোনাম

US Attacks Iran: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
NIA Raids: IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি
IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget