এক্সপ্লোর

Four Moons Spotted: রাতের আকাশে উঠল চারটে চাঁদ! অদ্ভূত দৃশ্য দেখে হতভম্ব সকলে! সত্যিটা কি?

নাসার মতে, চাঁদ থেকে তাদের ২২ ডিগ্রি বা তার বেশি কোণে দেখা যায়। উজ্জ্বল চন্দ্র ডিস্কের তুলনায়, প্যারাসেলিনা ক্ষীণ এবং চাঁদ নিচু হলে সহজেই দেখা যায়।

নয়া দিল্লি: আকাশ ছেয়ে গেল রহস্যময় আলোতে। এক বিরল ঘটনায়, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের স্থানীয়রা চারটি চাঁদ দেখে অবাক হয়ে গেলেন। রবিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। সেখানে দেখা গিয়েছে, পৃথিবীর একটি উপগ্রহের বদলে আকাশে চারটি উপগ্রহ। একাধিক চাঁদের এই দৃশ্য স্থানীয়দের মধ্যে ভুতুড়ে ধারণা তৈরি করেছে। 

বিজ্ঞানের ভাষায় এটি একটি মক মুন। মেঘের মধ্যে পাতলা, ষড়ভুজাকার, প্লেট-আকৃতির বরফের স্ফটিকের মধ্য দিয়ে প্রতিসৃত চাঁদের আলো প্রতিসরণ হয়। এটি একটি বায়ুমণ্ডলীয় অপটিক্যাল ঘটনা যেখানে চাঁদের পাশে উজ্জ্বল দাগ বা "মক মুন" দেখা যায়, যা সিরাস বা সিরোস্ট্র্যাটাস মেঘের উচ্চ-উচ্চতার ষড়ভুজাকার বরফের স্ফটিকের মধ্য দিয়ে আলো প্রতিসৃত হওয়ার কারণে ঘটে।

নাসার মতে, চাঁদ থেকে তাদের ২২ ডিগ্রি বা তার বেশি কোণে দেখা যায়। উজ্জ্বল চন্দ্র ডিস্কের তুলনায়, প্যারাসেলিনা ক্ষীণ এবং চাঁদ নিচু হলে সহজেই দেখা যায়। 

এর আগে রাশিয়ার সাকহালিন দ্বীপে ঘটেছে অদ্ভুত এক ঘটনা। একই সময়ে আকাশে দেখা গেছে দুটি সূর্য। দ্বীপটির মানুষ এমন দৃশ্য থেকে অবাক হয়ে গেছেন। অদ্ভুত দৃশ্যকে ক্যামেরায় ধরেও রাখা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এটি একটি প্রাকৃতিক ঘটনা। একে ‘সান ডগ’ নামে বলা হয়।

বিশেষজ্ঞরা জানান, এটি সানডগ। বায়ুমণ্ডলীয় অপটিক্যাল ইফেক্ট। সানডগকে কখনও কখনও মক সান বা পারহেলিয়া বলা হয়। এটিকে সূর্যের পাশে উজ্জ্বল আলোর ছায়া বা দাগের মতো দেখা যায়। যা কখনও বামপাশে, কখনও ডানপাশে এবং মাঝে মাঝে দুই পাশে দেখা যায়।

তাদের বলছেন, এটা একটি ভ্রম। মূলত ওই অঞ্চলের তাপমাত্রা এতটা কমে গেছে যে বাতাসে বরফের স্ফটিক তৈরি হয়েছে। সেই কারণে সূর্য একাধিক স্থানে দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে, আকাশে একটি সূর্যই ছিল।

অন্যদিকে বেশ কিছুদিন আগে, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের উত্তরের আকাশ যেন হঠাৎ করেই বদলে গেল। রাতের অন্ধকার চিরে মাটি থেকে সোজা উঠে গেল বিশাল বিশাল আলোর স্তম্ভ। দূর থেকে তাকালে মনে হচ্ছিল, কোনও সায়েন্স ফিকশন ছবির দৃশ্য - বরফে জমে থাকা লেজার রশ্মি যেন আকাশ ভেদ করে উঠে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্যের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিস্ময় আর কৌতূহলে ভরে ওঠে নেটদুনিয়া। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, এ কি কোনও অজানা প্রাকৃতিক সঙ্কেত, না কি নিছকই চোখ ধাঁধানো আলোর খেলা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget