এক্সপ্লোর

নিজে নেবেন না, বলেছেন, বিনামূল্যে করোনার ভ্য়াকসিন ব্রাজিলের নাগরিকদের, ঘোষণা বলসেনেরোর

সোমবার ডোরিয়া জানান, দেশের বিখ্যাত রাজ্যগুলিতে টিকাকরণ শুরু হবে ২৫ জানুয়ারি। যদিও এখনও সিনোভ্যাক ভ্যাকসিনের অনুমোদন দেয়নি।

রিও দ্য় জেনেরিও: বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে ব্রাজিলের নাগরিকদের। জানিয়ে দিলেন  দেশের প্রেসিডেন্ট জেইর বলসেনেরো। স্বাস্থ্য নিয়ামক সংস্থা আনভিসা অনুমোদন দিলে টিকাকরণ শুরু হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।

নিজের ট্যুইটার হ্যান্ডেলে বলসেনেরো লিখেছেন, অর্থমন্ত্রক জানিয়েছে, টিকাকরণের জন্য অর্থের অভাব হবে না। প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া যাবে। প্রেসিডেন্টের ঠিক আগেই বুটানটান ইনস্টিটিউট বায়োমেডিক্যাল সেন্টারের সভাপতি ডিমাস কোভাস জানন, চিনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের করোনাভ্যাক ভ্যাকসিনের বিস্তারিত তথ্য পাঠানো হবে আনভিসাকে।

 সাও পাওলোর গভর্নর জায়াও ডোরিয়া এবং বলসেনেরোর মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মানুষের স্বার্থে আনভিসা অনুমোদন দেবে।  এমনটাই আশা ডিমাস কোভাসের। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন, আমি মনে করি, মানুষের বেঁচে থাকার থেকে বড় কোনও রাজনীতি নেই।

সোমবার ডোরিয়া জানান, দেশের বিখ্যাত রাজ্যগুলিতে টিকাকরণ শুরু হবে ২৫ জানুয়ারি। যদিও এখনও সিনোভ্যাক ভ্যাকসিনের অনুমোদন দেয়নি। এর আগে বলসেনেরোর সঙ্গে ভ্যাকসিন নিয়ে সংঘাত হয় ডোরিয়ার। এদিকে আক্রান্তের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৭ হাজার। যা সারা বিশ্বের মধ্যে দ্বিতীয়। উল্লেখ্য, দিন কয়েক আগে বলসেনেরোই বলেন, আমি সবাইকে জানাচ্ছি, ভ্য়াকসিন নেব না। ভ্য়াকসিন নেওয়া না নেওয়া আমার ব্য়ক্তিগত ব্য়াপার। এটা আমার অধিকারের মধ্য়ে পড়ে। করোনা পর্বে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। মারণ ভাইরাসকে সাধারণ ফ্লু বলেছিলেন তিনি। আবার ভ্য়াকসিন বাজারে এলে ব্রাজিলের নাগরিকদের তা প্রয়োজন হবে না বলেও অভিমত জানিয়েছেন। সেই প্রেসিডেন্ট এবার জানিয়ে দিলেন বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে দেশবাসীকে।

সেরা শিরোনাম

Baruipur Incident: বারুইপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড়
বারুইপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড়
Baruipur News: 'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
NIA Raids: IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি
NIA Raids: IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি
News Live: বারুইপুরকাণ্ডে আরও ১২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরকাণ্ডে আরও ১২ জনকে গ্রেফতার করল পুলিশ

ভিডিও

TMC News : শুধুই ত্রিপল নয়! প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন খুলে এ কী মিলল?
TMC News: নতুন সরকারকে এই রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে:স্নেহাশিস
TMC Protest: হাইকোর্টের নির্দেশে কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে তুলকালাম | ABP Ananda Live
BJP Government: নবান্নে শিল্পমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক মিৎসুবিশি কর্তাদের | ABP Ananda Live
Samik Bhattacharya: মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় TMC-র ছেলেরাই তালা লাগিয়ে দিয়েছে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget