এক্সপ্লোর

Tamil Nadu on Coronavirus: করোনাকালে নয়া বিধি চালু তামিলনাড়ু সরকারের

ভয়াবহ আকার নিচ্ছে করোনা। সিঁদুরে মেঘ দেখছে দেশের রাজ্যগুলি

নয়াদিল্লি: ভয়াবহ আকার নিচ্ছে করোনা। সিঁদুরে মেঘ দেখছে দেশের একাধিক রাজ্য। সেই তালিকায় আছে তামিলনাড়ুও। করোনাকালে আজ, শনিবার নয়া নির্দেশিকা জারি করেছে সরকার। আগামী সোমবার ভোর থেকে তা কার্যকর হবে বলে ঘোষণা করেছে।

রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে,

১. সিনেমা হল, জিম, ক্লাব, বার, প্রেক্ষাগৃহ, মিটিং হল সহ এই ধরনের জায়গায় কোনও জমায়েত করা যাবে না।

২. বড় দোকান, শপিং মল, সুপার মার্কেটের মতো জায়গা বন্ধ থাকবে।

৩. চেন্নাই সহ রাজ্যের অন্যান্য জায়গায় বন্ধ থাকবে সেলুন, স্পা, পার্লার।

৪. হোটেল, রেস্টুরেন্ট সহ চায়ের দোকান বন্ধ থাকবে।

৫. কোনও ধর্মীয় স্থানে যেতে পারবেন না পুণ্যার্থীরা। একমাত্র সংশ্লিষ্ট ধর্মীয় স্থানের কর্মীদের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।

৬. মন্দিরে নতুন করে কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। ইতিমধ্যে যেসব অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে সেখানে শুধুমাত্র উপস্থিত থাকতে পারবেন মন্দিরের কর্মচারীরা।

৭. খেলার প্রশিক্ষণ সহ সংশ্লিষ্ট বিষয় বন্ধ থাকবে।

৮. নয়া গাইডলাইন অনুযায়ী, হোটেল, রেস্টুরেন্ট থেকে খাবার ডেলিভারি করা যাবে। সকাল ৬টা থেকে ১০টা, দুপুর ১২টা থেকে ৩টে এবং সন্ধে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খাবার ডেলিভারির ব্যবস্থা চালু থাকবে।

৯. বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ উপস্থিত থাকতে পারবেন ৫০ জন। সৎকারে অংশ নিতে পারবেন ২৫ জন।

১০. গণপরিবহনে কেউ দাঁড়িয়ে যেতে পারবেন না। ট্যাক্সিতে সর্বোচ্চ ৩ জন এবং অটোতে সর্বোচ্চ ২ জন বসতে পারবেন।

এর আগে তামিলনাড়ু সরকার নাইট কার্ফু জারি করেছিল। ইতিমধ্যে পর্যটকদের পার্বত্য অঞ্চলে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। শুধুমাত্র খোলা থাকবে জরুরি পরিষেবা। সবজি, মাংস, মাছের দোকান সহ বন্ধ থাকবে সিনেমা হল, শপিং মল।

উল্লেখ্য, আজ, শনিবার রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪২ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ১৪২ জন। মৃত্যু হয়েছে ৮০ জনের। অ্যাক্টিভ কেস ১ লক্ষ ৬৬৮ জন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget