এক্সপ্লোর

Manipur Violence:সশস্ত্র ৫ জনের গ্রেফতারি ঘিরে বিক্ষোভ, মুক্তির দাবিতে আন্দোলনে ফের তপ্ত মণিপুর

India News:হিংসার আগুন কবে পুরোপুরি নিভবে মণিপুরে? আদৌ কি কারও কাছে এর উত্তর হয়েছে? বৃহস্পতিবার ফের জোরালো হল প্রশ্ন। রাজধানী ইম্ফল-সহ একাধিক জায়গায় বিক্ষোভকারী-পুলিশের সংঘর্ষে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল মণিপুর।

কলকাতা: হিংসার আগুন কবে পুরোপুরি নিভবে মণিপুরে (Manipur Violence)? আদৌ কি কারও কাছে এর উত্তর হয়েছে? বৃহস্পতিবার ফের জোরালো হল প্রশ্ন। রাজধানী ইম্ফল-সহ একাধিক জায়গায় বিক্ষোভকারী-পুলিশের সংঘর্ষে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল মণিপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল, ব্যাটন চালানো হয়েছে বলে খবর। জখম একাধিক। 

কেন নতুন অশান্তি? 
গত ১৬ সেপ্টেম্বর নিরাপত্তাবাহিনীর উর্দি পরা, সশস্ত্র ৫ জনকে গ্রেফতার করার পর থেকেই নতুন করে উত্তেজনা মাথাচাড়া দেয় মণিপুরে। তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে উপত্যকার নানা জায়গায় বিক্ষোভ, অবস্থান শুরু হয়। মঙ্গলবার থেকে সেই বিক্ষোভই চরমে পৌঁছেছিল। উপত্যকার স্থানীয় বাসিন্দারা ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দেন। আর তার আগের দিন অর্থাৎ সোমবার  ছিল,  অঘোষিত বনধ।
এদিন, বৃহস্পতিবার, মহিলা বিক্ষোভকারীরা উপত্যকার পাঁচটি জেলার একাধিক পুলিশ স্টেশনে মিছিল করেন। তাঁদের দাবি একটাই। ধৃত ৫ জনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। যদি মুক্তি না দেওয়া হয়, তা হলে তাঁদেরও গ্রেফতার করতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এই নিয়েই বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। সিনজামেই পুলিশ স্টেশনের বাইরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। তিন জন জখম হন সেই ঘটনায়। আপাতত তাঁরা হাসপাতালে ভর্তি। নতুন পরিস্থিতি দেখে কার্ফু শিথিল করার নির্দেশ প্রত্যাহার করেছে রাজ্য সরকার। পরিবর্তে ফের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হল, এই অবস্থা আর কত দিন চলবে? গত মে মাস থেকে অশান্ত মণিপুর। ইতিমধ্যে দেড়শো জনেরও বেশি মারা গিয়েছেন। 

সমালোচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর...
চলতি মাসের গোড়ার দিকে, যখন G-20 শীর্ষ সম্মেলন উপলক্ষে দেশের রাজধানী শহর যখন সেজে উঠেছে, উত্তর-পূর্ব প্রান্তে তখনও অশান্তির চোরাস্রোত বইছিল। পরিস্থিতি এমনই যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ স্বয়ং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর 'অযাচিত পদক্ষেপের' সমালোচনা করেছিলেন। বৈঠকের আগের দিনই ফের তেতে উঠেছিল উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। সেই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়, ৫০ জন জখমও হন। সংঘর্ষবিধ্বস্ত মণিপুরের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বৈঠকে কথা হয় সেবার। বিতর্কিত 'আফস্পা' আইনের আওতায় 'উপদ্রুত এলাকা'-র মেয়াদ আরও ছ'মাস বাড়ানো হবে কিনা, এই বিষয়ে কথা হয়। 'আফস্পা'-র ফলে 'উপদ্রুত এলাকা'-য় ভারতীয় সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী বিশেষ কিছু ক্ষমতা পেয়ে থাকে। এই আইন প্রত্যাহারের দাবিতেই দীর্ঘ ১৬ বছর অনশন চালিয়েছিলেন ইরম শর্মিলা চানু। তবে ২০২২ সালের মার্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, উত্তর-পূর্বে যে ভাবে শান্তি ফিরেছে তাতে মণিপুর, নাগাল্য়ান্ড, অসমে 'আফস্পা' এক্তিয়ারভুক্ত এলাকার পরিধি কমানো হবে। 

আরও পড়ুন:কানাডা সন্ত্রাসবাদীদের 'নিরাপদ আশ্রয়'! ফের তোপ MEA-এর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget