এক্সপ্লোর

India Canada Relation: কানাডা সন্ত্রাসবাদীদের 'নিরাপদ আশ্রয়'! ফের তোপ MEA-এর

India Canada Clash: ভারত-কানাডার টানাপড়েনের মাঝেই মুখ খুলল বিদেশমন্ত্রক

নয়াদিল্লি: কানাডার মাটিতে খালিস্তানি জঙ্গি খুনের ঘটনায় এখন তলানিতে ভারত-কানাডা সম্পর্ক। দীর্ঘদিন ধরে ভারত অভিযোগ করেছে, কানাডার মাটিতে খালিস্তানপন্থী জঙ্গিগোষ্ঠীর বাড়বাড়ন্ত চলছে, কানাডার মাটিকে ভারতবিরোধী কাজের জন্য ব্যবহারও করা হচ্ছে। যদিও তাতে আমল দেয়নি কানাডা। সম্প্রতি কানাডায় গুলিবিদ্ধ হয়ে খুন হন খালিস্তানি জঙ্গি হিসেবে ঘোষিত হরদীপ সিংহ নিজ্জর। সেই ঘটনায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার কথা বলেছেন খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই অভিযোগ অস্বীকার করে ভারতের পাল্টা দাবি কানাডায় ভারতবিরোধী শক্তি মদত পাচ্ছে।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলল ভারতীয় বিদেশমন্ত্রক। নয়াদিল্লিতে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, 'সন্ত্রাসবাদ অত্যন্ত বড় ইস্যু। শুধুমাত্র সন্ত্রাসবাদ নয়, এটাও ঘটনা যে সন্ত্রাসবাদকে আর্থিক মদত এবং সবরকম সহযোগিতা করা হচ্ছে। আমরা জানি এটা আমাদের পড়শি দেশ পাকিস্তান করছে। কিন্তু যদি বিদেশে সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্যের কথা বলা হয়, তাহলে কানাডায় সন্ত্রাসবাদীদের কাজ করার সুযোগ করে দেওয়া হচ্ছে এবং সেটাই মূল বিষয়। প্রশ্ন হচ্ছে, আমাদের কী রাজনৈতিক সদিচ্ছা রয়েছে সন্ত্রাসবাদ নিয়ে পদক্ষেপ করার নাকি আমরা এটাকে ন্যায্য হিসেবে প্রতিপন্ন করব।'

আগেই বিষয়টি নিয়ে বড়সড় ভাবে জলঘোলা হয়েছে। কানাডা ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করেছে। পাল্টা কানাডার এক কূটনীতিককে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার।  

সংঘাতের আবহে এবার কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করল ভারত (India-Canada Relations)। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভিসা পরিষেবা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইন ভিসা আবেদন সংস্থা BLS ইন্টারন্যাশনাল জানিয়েছে, পরিচালনা সংক্রান্ত কারণ দেখিয়ে আপাতত ভিসা পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছে। পরবর্তী নোটিস না আসা পর্যন্ত এই অবস্থাই বজায় থাকবে। (Canada Visa Service Suspension)

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলেছে কানাডা। ওই দেশগুলির সঙ্গে কথা হয়েছে ভারতেরও। আমেরিকার তরফে ভারতকে আবেদন করা হয়েছে, কানাডার এই ঘটনার তদন্তে সহযোগিতা করার জন্য়। আন্তর্জাতিক ক্ষেত্রে কানাডা আমেরিকার দীর্ঘদিনের সহযোগী। অন্যদিকে ভারতের সঙ্গেও আমেরিকার সম্পর্ক যথেষ্ট মজবুত। বিশেষ করে এশিয়াতে চিনের আধিপত্য ঠেকাতে, ভারতীয় মহাসাগর এলাকায় চিনের আধিপত্য ঠেকাতে এবং বাণিজ্য সংক্রান্ত কারণেও ভারত আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিন এবং ভারত মহাসাগরীয় প্রশ্নে অস্ট্রেলিয়ার কাছেও ভারত গুরুত্বপূর্ণ। ফলে এই সংঘাতে ওই দেশগুলি কোনও একদিকে পুরোপুরি থাকতে পারবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত-কানাডার সম্পর্কের টানাপড়েনের দিকে তাকিয়ে বহু দেশই। 

আরও পড়ুন: বন্ধ করে দেওয়া হল ভিসা পরিষেবা, কানাডার বিরুদ্ধে আরও কড়া অবস্থান ভারতের

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget