এক্সপ্লোর

রাতযাপন ১৫০০ টাকায়, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার জন্য ৯৯৯ টাকা, মোদি ঘুরে যাওয়ার পর কেদারনাথের সেই গুহা দর্শনে বুকিংয়ের ঢল

গত মে মাসে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বের একেবারে শেষের দিকে রুদ্র গুহায় একটি দিন ধ্যানে বসেন মোদি। কেদারনাথ মন্দির থেকে মাত্র এক কিমি দূরে ওই গুহা। সেটি দেখভাল করে গারোয়াল মন্ডল বিকাশ নিগম।

নয়াদিল্লি: নরেন্দ্র মোদির পদার্পণের পর থেকেই জনপ্রিয়তা বেড়ে গিয়েছে উত্তরাখন্ডের কেদারনাথের রুদ্র ধ্যানকেন্দ্রের গুহার। ২০১৮-য় রুদ্র মেডিটেশন কেভ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী একদিন কাটানোর পর থেকেই সেই গুহা দর্শনের চাহিদা বেড়েছে। এতটাই যে, এই প্রথম আগাম বুকিং হয়েছে। গত মে মাসে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বের একেবারে শেষের দিকে রুদ্র গুহায় একটি দিন ধ্যানে বসেন মোদি। কেদারনাথ মন্দির থেকে মাত্র এক কিমি দূরে ওই গুহা। সেটি দেখভাল করে গারোয়াল মন্ডল বিকাশ নিগম। কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ পটেল সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ভারতে পর্যটন ক্ষেত্রের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওঁর উপস্থিতি দারুণ সাড়া ফেলে। যেখানেই উনি যান, সবার নজর কেড়ে নেন। এ বছর তিনি যে রুদ্র গুহা দর্শন করেন, সেখানে প্রচুর পর্যটক যাচ্ছেন। দেশের পর্যটন শিল্পের কাছে এটা বিরাট ব্যাপার। আমি শুনেছি রুদ্র গুহা দর্শনের জন্য এই প্রথম আগাম বুকিং হয়েছে। পরিসংখ্যানে প্রকাশ, মোদির ওই গুহা সফরের পরই সেখানে মে মাসে চারটি, জুনে ২৮টি, জুলাইয়ে ১০টি, আগস্টে ৮টি বুকিং ছিল। সেপ্টেম্বর, অক্টোবরের জন্য যথাক্রমে ১৯ ও ১০টি আগাম বুকিং করেছেন পর্যটকরা। সেপ্টেম্বর, অক্টোবর, দেওয়ালি পর্যন্ত প্রচন্ড ঠান্ডা পড়লেও আরও বুকিং আসবে বলে তাঁরা আশাবাদী, জানিয়েছেন নিগমের জনৈক কর্তা। তারপর সামনের বছরের মে মাসের বুকিং নেওয়া হবে। ওই গুহায় রাত্রিযাপনের বুকিং মিলবে ১৫০০ টাকায়, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুহায় থাকার খরচ ৯৯৯ টাকা। ওই কর্তাটি জানিয়েছেন, যেহেতু গুহাটির অবস্থান প্রত্যন্ত অঞ্চলে এবং সেখানে নির্জনে ধ্যানমগ্ন থাকাই মূল উদ্দেশ্য, তাই সেখানে একজনই থাকতে পারেন। গুহায় বসে বাইরের দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন থাকা গেলেও জরুরি দরকারে যোগাযোগ করার জন্য একটি ফোন রয়েছে। অতিথিদের জন্য সেখানে বিদ্যুত্, পানীয় জলের বন্দোবস্ত আছে। অ্যাটাচড টয়লেট, হিটারও আছে। অতিথিরা সকালের চা, প্রাতঃরাশ, লাঞ্চ, বিকালের চা, নৈশভোজও পাবেন। গুহায় রয়েছে একটি ঘন্টাও যা বাজিয়ে অ্যাটেন্ডেন্টকে ডাকা যাবে। সাতদিন ২৪ ঘন্টার জন্য কর্মীর বন্দোবস্তও আছে অতিথিদের দেখভালের জন্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget