এক্সপ্লোর

Pinarayi Vijayan Government : পুরোনো মন্ত্রীরা বাদ! বিজয়নের মন্ত্রিসভায় যুবদের সঙ্গে অভিজ্ঞদের মেলবন্ধন

দ্বিতীয় রাউন্ডে একেবারে চমক। নতুন মন্ত্রিসভায় ছেঁটে ফেললেন পুরোনো মন্ত্রীদের। মহিলাদের দায়িত্ব দেওয়ার পাশাপাশি খেয়াল রাখলেন জাতপাতের দিকে। সব মিলিয়ে যুবদের সঙ্গে অভিজ্ঞদের মেলবন্ধনে বিজয়নের ক্যাবিনেট।

তিরুঅনন্তপুরম: দ্বিতীয় রাউন্ডে একেবারে চমক। নতুন মন্ত্রিসভায় ছেঁটে ফেললেন পুরোনো মন্ত্রীদের। মহিলাদের দায়িত্ব দেওয়ার পাশাপাশি খেয়াল রাখলেন জাতপাতের দিকে। সব মিলিয়ে যুবদের সঙ্গে অভিজ্ঞদের মেলবন্ধনে বিজয়নের ক্যাবিনেট। এরকমই খবর সংবাদসংস্থা আইএএনএস সূত্রে।

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। তবে এভাবে তার বাস্তবায়ন হবে, তা ভাবতে পারেনি খোদ দলই। বৃহস্পতিবার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তার আগেই মন্ত্রিসভার বিষয়ে খোলসা করলেন তিনি। যেখানে স্থান পেলেন না খোদ সিপিআইএমের সিটিং মন্ত্রীরা। পরিবর্তে জাত, ধর্ম, সম্প্রদায়ের প্রতিনিধিদের মন্ত্রিসভায় স্থান দিলেন মুখ্যমন্ত্রী। 

বিজয়নের ২১ জনের মন্ত্রিসভায় জায়গা হয়েছে তিন মহিলার। যারা তিনজনই এই প্রথমবার মন্ত্রী হয়েছেন। এদের মধ্যে রয়েছে বিনা জর্জের নাম। সাংবাদিক থেকে ২ বারের বিধায়ক হওয়া এই মহিলাকে মন্ত্রী করছেন বিজয়ন। এছাড়াও রয়েছে দুই মহিলা অধ্যাপক আর বিন্দু ও জে চিনসুরানির নাম। ১৯৬৪ সালে কমিউনিস্ট পার্টির বিভাজনের পর এই প্রথম কোনও সিপিআই মহিলা কেরলের মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন।

বৃহস্পতিবার রাজ্যপাল আরিফ মহম্মদের উপস্থিতিতে বিকেল সাড়ে ৩টেয় হবে শপথগ্রহণ অনুষ্ঠান। সেন্ট্রাল স্টেডিয়ামে এই অনুষ্ঠানের বিশাল আয়োজন করা হয়েছে। তবে এবারের মন্ত্রিসভায় বিজয়নের সবথেকে বড় চমক, স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজার বাদ পড়া। নিজের দলের পুরোনো মুখদের ছেঁটে পিনারাই বুঝিয়ে দিলেন, তিনিই শেষ কথা।

মন্ত্রিসভায় জাত, ধর্মের বিষয়টা মাথায় রাখতে কেরল বিধানসভার প্রাক্তন স্পিকার কে রাধাকৃষ্ণণনকে নিয়ে আসা হয়েছে মন্ত্রিসভায়। রাজ্য রাজনৈতিক মহলের ধারণা, তফশিলি জাতির মন রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইকে নয়ানারের ক্যাবিনেটের সদস্য ছিলেন রাধাকৃষ্ণণ। আগে ভিএস অচ্যুতানন্দের সময় স্পিকার ছিলেন তিনি। 

এছাড়াও বিজয়নের ২১ জনের টিমে স্থান পেয়েছেন পি রাজীব ও কেএন বালাগোপাল। দুজনেই রাজ্যসভার সদ্যস্য। পিনারাইয়ের মন্ত্রিসভায় জায়গা হয়েছে মুখ্যমন্ত্রীর 'ডান হাত' বলে পরিচিত দলের সেন্ট্রাল কমিটি মেম্বার এমভি গোবিন্দনের। নিজেদের সংগঠন বিস্তারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পুরস্কার পাচ্ছেন ভিএন বাসবন, সাজি চেরিয়ান ছাড়াও ভি শিবকুট্টি। ডার্ক হর্স হিসাবে বিজয়নের ক্যাবিনেটে রয়েছেন তাঁর জামাই পিএ মহম্মদ রিয়াজ। সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ন্যাশনাল প্রেসিডেন্ট এই রিয়াজ। গত বছরই বিজয়নের মেয়ে ভিনাকে বিয়ে করেন রিয়াজ। দুজনেরই ছিল এটা দ্বিতীয় বিয়ে।

রিয়াজ ছাড়াও আরও একজন মুসলিম মুখ রয়েছেন বিজয়নের ক্যাবিনেটে। ন্যাশনাল সেকুলার কনফারেন্সের ভি আবদুর রহমানকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারিভাবে এই দল বামেদের জোটসঙ্গী না হলেও এই পুরস্কার পেল সেকুলার কনফারেন্স।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন

ভিডিও

UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA
Nadia Congress: নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হলেন ছেলে-সহ কংগ্রেস নেতা
Weather News: নিম্নচাপের জেরে সকাল থেকে তুমুল বৃষ্টি, কতদিন থাকবে এর প্রভাব ?
UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget