এক্সপ্লোর

BJP in Bengal : বাংলায় পরাজয় কেন ? দিল্লিতে শীর্ষ নেতৃত্বের হাতে রিপোর্ট তুলে দেবেন তথাগত

রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের আশানুরূপ ফল না হওয়ায় এখনও বিজেপিতে রক্তক্ষরণ অব্যাহত। এনিয়ে শীঘ্রই দিল্লিতে দলের শীর্ষ নেতৃ্ত্বের দ্বারস্থ হতে চলেছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। এনিয়ে রিপোর্ট দেবেন তিনি।

কলকাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের আশানুরূপ ফল না হওয়ায় এখনও বিজেপিতে রক্তক্ষরণ অব্যাহত। এনিয়ে শীঘ্রই দিল্লিতে দলের শীর্ষ নেতৃ্ত্বের দ্বারস্থ হতে চলেছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দল কেন হেরেছে তা নিয়ে একটি পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তিনি তৈরি করেছেন। তাতে বিভিন্ন কারণ তুলে ধরা হয়েছে। দিল্লি গিয়ে শীর্ষ নেতৃত্বের হাতে তা তুলে দেবেন তিনি।

কবে দিল্লি যাচ্ছেন তিনি ? এপ্রশ্নের উত্তরে তথাগত বলেন, দিল্লিতে কি লকডাউন হাল্কা হয়েছে ? যদি হয়ে থাকে, তাহলে শীঘ্রই দিল্লি যাচ্ছি।

পশ্চিমবঙ্গে দল তৃণমূলের কাছে পরাস্ত হওয়ার পর পরই সরব হন তথাগত। একাধিক ট্যুইটে বঙ্গ-বিজেপির দায়িত্বে থাকা "KDSA"-কে (বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক(সংগঠন) শিব প্রকাশ ও কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেনন) দোষারোপ করেন তিনি। অভিযোগ জানান, হেস্টিংস ও সেভেন স্টার হোটেলে বসে তৃণমূল থেকে আগত 'আবর্জনা'-দের টিকিট দেওয়া হয়েছিল।

দলের পরাজয় এবং কর্মীদের ভোগান্তির জন্য এইসব নেতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ট্যুইটের পর পরই আরও একটি ট্যুইট করেন তথাগত। তাতে তিনি জানান, তাঁকে দলের শীর্ষ নেতৃত্ব দিল্লিতে ডেকে পাঠিয়েছেন।

পশ্চিমবঙ্গে ভোটের দায়িত্বে থাকা এই নেতাদের সম্বন্ধে তাঁর চিন্তাধারা কি একই আছে ? এপ্রশ্নের উত্তরে তথাগত বলেন, এঁদের অযোগ্যতার জন্যই বাংলায় পরাজয় হয়েছে। এছাড়া আমি আর কিছু বলতে চাই না।

এর পাশাপাশি তিনি জানান, ভোটের ফলাফল তিনি বিশ্লেষণ করে দেখেছেন। তা নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন। যা তিনি দলের শীর্ষ নেতৃত্বকে দেবেন। তিনি বলেন, "আমি জনসমক্ষে এই বিষয়গুলি বলেছি যাতে ওঁরা(কেন্দ্রীয় নেতৃত্ব) এবিষয়ে আলোচনা করেন। ওঁরা যদি আমাকে এবিষয়ে প্রকাশ্যে কিছু না বলতে বলতেন, তাহলে আমাকে ভাবতে হত। আমি রিপোর্ট জমা দেব। এবিষয়ে কিছু বলতে পারব না। সময়ে আমার প্রতিক্রিয়া জানাব।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget