এক্সপ্লোর

Narendra Modi: বিরোধী জোটকে নতুন নামে আক্রমণ মোদির, বিহারের NDA সাংসদদের জন্য প্রচারের নতুন স্ট্র্যাটেজি

PM Narendra Modi Targets Opposition : বিরোধী জোট  INDIA কে আক্রমণ করতে গিয়ে "ঘমন্ডিয়া" শব্দটি ব্যবহার করেন, যার মানে ঔদ্ধত্য, অহমিকা। 

নয়াদিল্লি :  ইন্ডিয়া নয় ঘমন্ডিয়া ! বিরোধী জোটের উদ্দেশে আক্রমণ শানাতে এবার নতুন শব্দবাণ নিক্ষেপ করলেন প্রধানমন্ত্রী ( Prime Minister Narendra Modi ) । মোদি তাঁর বিহারের NDA সাংসদদের ( NDA MPs )সামনে বিরোধী জোট  INDIA কে আক্রমণ করতে গিয়ে "ঘমন্ডিয়া" শব্দটি ব্যবহার করেন, যার মানে ঔদ্ধত্য, অহমিকা। 

সম্প্রতি, INDIA নামকরণ নিয়ে বিরোধী-জোটকে নানাভাবে বিদ্ধ করেছেন মোদি। UPA or United Progressive Alliance কি রিব্র্যান্ডিং করতেই এই নামকরণ, বলেছিলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি এও বলেন, এখন অতীত রেকর্ডের উপর সাদাপ্রলেপ লাগাতে চেষ্টা করছে কংগ্রেস। 

মোদি বলেন, গরিবদের বিরুদ্ধে কীভাবে ষড়যন্ত্র করেছিল ইউপিএ, তা লুকানোর জন্যই ইউপিএ থেকে ইন্ডিয়া নাম পরিবর্তন ! INDIA নামটি তাদের দেশপ্রেম দেখানোর জন্য নয় বরং দেশকে লুঠ করার উদ্দেশ্যে" । ভোটমুখী রাজস্থানে গিয়ে কিছুদিন আগে এমন মন্তব্য করেন মোদি। সে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেখানে বিজেপি-র হয়ে প্রচার করতে গিয়ে মোদি বলেন, "গরিব মানুষদের সঙ্গে অতীতে যে অন্য়ায়-অবিচার করেছে, তা ঢাকতেই UPA থেকে নাম পাল্টে INDIA করা হয়েছে। INDIA-কে ঢাল করে নিজেদের পুরনো অপকর্মগুলি ঢাকতে চাইছে কংগ্রেস।"

শুধু তা নয়, জোট নিয়ে বিরোধী শিবিরকে আক্রমণ করতে গিয়ে মোদি  বলেন, কংগ্রেস  দিশাহীন দল। সেই দল যারা সন্ত্রাসের সামনে নতজানু হয়েছিল, সেই সব অতীতকে ভোলাতেই INDIA নামকরণ।  

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্দেশে আক্রমণ শানিয়ে মোদি বলেন,   "নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য ছিলেন না কারণ তার কম আসন ছিল কিন্তু তবুও বিজেপি তাঁকে মুখ্যমন্ত্রী করেছে। এটি এনডিএ-র 'ত্যাগের ভাবনা' " । তিনি অকালি দলের প্রসঙ্গে টেনে এনে বলেন, এরা এমন জোটসঙ্গী যাঁরা নিজেদের স্বার্থের কারণে ছেড়ে চলে গিয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এনডিএ-ই একমাত্র একটি স্থিতিশীল সরকার প্রদান করতে পারে।

প্রধানমন্ত্রী মোদি সাংসদদের বলেন, কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলিতে NDA government schemes বলে প্রচার করতে। সেই সঙ্গে দেশের উন্নয়নে  এনডিএ-র অবদানগুলিকে প্রচার এবং হাইলাইট করার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবেন।  প্রধানমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের কথা বলেন। সেই সঙ্গে মোদি সাংসদদের অপ্রয়োজনে কথা না বলার পরামর্শ দিয়ে বলেন, সুষমা স্বরাজ ভাল বক্তা ছিলেন, কিন্তু কথা বলতেন তখনই, যখন প্রয়োজন হত !  

আরও পড়ুন
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Nitin Gadkari : ''উড়ন্ত বাস...
''উড়ন্ত বাস..."! ই-২০ এর পর নিতিন গড়করির পরবর্তী পরিকল্পনা কী ? জানালেন নিজেই
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget