এক্সপ্লোর

Goa-Mumbai Vande Bharat: ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্থগিত গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা

Odisha Train Tragedy: ২ জুন সন্ধ্যা ৭টা নাগাদ করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি কামরা লাইনচ্যুত হয়েছে। একই সঙ্গে বেলাইন হয়েছে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের ৩-৪টি কামরা এবং মালগাড়ির বগি।

Goa-Mumbai Vande Bharat: শনিবার ৩ জুন সকালে গোয়া-মুম্বই বন্দে ভারতে এক্সপ্রেস (Goa-Mumbai Vande Bharat Express) উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। কিন্তু গতকাল সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ওড়িশার বালাসোরের কাছে। দুর্ঘটনার কবলে পড়েছে তিনটি ট্রেন। লাইনচ্যুত হয়েছে করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের কামরা। এছাড়াও লাইনচ্যুত হয়েছে একটি মালগাড়ির বগি। ওড়িশার বালাসোর জেলার বাহানগা স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। আর তার জেরেই স্থগিত হয়েছে গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। মারগাঁও স্টেশন থেকে গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করার কথা ছিল। তবে শুক্রবার সন্ধের ভয়াবহ দুর্ঘটনার পর সেই বিষয়টি স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে কোঙ্কন রেলওয়ে। জানা গিয়েছে, ভার্চুয়াল মাধ্যমে এই ট্রেনের যাত্রা শুরু করতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মারগাঁও স্টেশনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের।  

তবে শনিবার সকালে বালাসোরের কাছে দুর্ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলেন রেলমন্ত্রী। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তিনি। অশ্বিনী বৈষ্ণব বলেন, ' এটা একটা  ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা। রেল, এনডিআরএফ, এসডিআরএফ এবং রাজ্য সরকার একযোগে উদ্ধার অভিযান চালাচ্ছে। সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। শুক্রবারই ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে'। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। শুক্রবার রাতে টুইটে এ কথা জানান  রেলমন্ত্রী  বৈষ্ণব। তিনি লেখেন , ওড়িশায় মর্মান্তিক এই রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।  গুরুতর আহতদের ২ লক্ষ এবং কম আঘাত পেয়েছেন যাঁরা , তাঁদের ৫০ হাজার টাকা করে  সাহায্য দেওয়া হবে।

শুক্রবার ২ জুন সন্ধ্যায় লাইনচ্যুত হয়েছে করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি। এবার শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে ঘটেছে দুর্ঘটনা। ২ জুন সন্ধ্যা ৭টা নাগাদ এই ট্রেনের ১৫টি কামরা লাইনচ্যুত হয়েছে। একই সঙ্গে বেলাইন হয়েছে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের ৩-৪টি কামরা। এর পাশাপাশি করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত কামরা লাইনচ্যুত হয়ে পড়েছে মালগাড়ির ওপর। তিনটি ট্রেনের একসঙ্গে দুর্ঘটনায় এ যাবৎ মৃত্যু হয়েছে অন্তত ২৩৩ জনের, আহত ৯০০ জনেরও বেশি। মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ওড়িশার বালাসোরের কাছে বাহানগা স্টেশনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এর আগে ২০০৯ সালে লাইনচ্যুত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেসের ১৩টি বগি। হাওড়া থেকে চেন্নাইগামী ট্রেনের দুর্ঘটয়ায় মৃত্যু হয়েছিল অন্তত ১৬ জনের। আহত হয়েছিলেন প্রায় ১৬১ জন। এই দুর্ঘটনা ঘটেছিল ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি। ওড়িশার জজপুর জেলায় লাইন পরিবর্তন করার সময় লাইনচ্যুত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেসের ১৩টি বগি। 

আরও পড়ুন- ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget