এক্সপ্লোর

Goutam Dev attacks Governor: "দার্জিলিঙের রাজভবনকে বিজেপির পার্টি অফিস বানিয়ে ফেলেছেন রাজ্যপাল", তোপ গৌতমের

আজই রাজ্যপালকে নিশানা করেছেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবার সরব হলেন তৃণমূল নেতা গৌতম দেব।

সনৎ ঝা, শিলিগুড়ি : রাজ্যপাল ও রাজ্যের শাসক শিবিরের সংঘাত লেগেই রয়েছে। আজই রাজ্যপালকে নিশানা করে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন, "উনি কোনও কাজে আসেন না। সব সময় শুধু ট্যুইট করে বেড়ান।" এবার রাজ্যপালকে আক্রমণ করলেন তৃণমূল নেতা গৌতম দেব।

তিনি অভিযোগ করে বলেছেন, কলকাতা থেকে কিছু লোক নিয়ে এসে দার্জিলিংয়ের রাজভবনকে রাজ্যপাল বিজেপির পার্টি অফিস বানিয়ে ফেলেছেন। যাঁরা পৃথক রাজ্যের দাবি তুলছেন তাঁদের সঙ্গে শলা পরামর্শ করছেন। উত্তরবঙ্গকে অনেক শান্ত করা হয়েছে। সেই শান্ত পরিবেশকে অশান্ত করতে রাজ্যপাল দার্জিলিং এসেছেন। প্রসঙ্গত, সাতদিনের সফরে উত্তরবঙ্গ গেছেন রাজ্যপাল।

রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন মোড় নিয়েছে বিধানসভার অধ্যক্ষের অভিযোগে। রাজ্যপালের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে নালিশ জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। ভার্চুয়াল বৈঠকে বিমান বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কোনও বিল পাস করে পাঠানো হলেও, রাজ্যপালের অনুমতি মিলছে না। সই না করে তিনি বিল ফেরত পাঠাচ্ছেন, এমনকী আটকেও দিচ্ছেন। বিমান বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, বিধানসভা অধ্যক্ষের এক্তিয়ারের মধ্যে পড়লেও, বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যপাল অন্যায় করছেন, অধিকারের বাইরে গিয়ে কথা বলছেন। মানুষ এখন কালো পতাকা দেখাচ্ছে, এরপর লোকে তাড়া করবে। রাজ্যপাল পদের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। বলেন, মানুষের বিপুল জনাদেশ পেয়ে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রতি মুহুর্তে এভাবে বিব্রত করার চেষ্টা মানুষ ভালোভাবে নেবেন না।

 সম্প্রতি দিল্লি সফরে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দুবার বৈঠক করেছিলেন তিনি। বৈঠকের পর রাজ্যে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে ফের রাজ্য সরকারকে নিশানা করেছেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, স্বাধীনতার পর এমন ভোট পরবর্তী হিংসা দেশে বিরল। পাল্টা তৃণমূল অভিযোগ করেছে, বিজেপির হয়ে কাজ করছেন রাজ্যপাল। তিনি তাঁর পদের নিরপেক্ষতা পালন করতে পারছেন না। 

সেরা শিরোনাম

El Nino 2026: এবার এল নিনোর দাপটে মহাসাগরের জলে অস্বাভাবিক উষ্ণতা, চরম আবহাওয়ার ঝুঁকি, কী প্রভাব পড়বে ভারতে?
এবার এল নিনোর দাপটে মহাসাগরের জলে অস্বাভাবিক উষ্ণতা, চরম আবহাওয়ার ঝুঁকি, কী প্রভাব পড়বে ভারতে?
CJI Surya Kant: ‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget