এক্সপ্লোর

মহারাষ্ট্রের রাজ্যপাল চলছেন বিজেপির ‘কথা’য়, সুপ্রিম কোর্টে পিটিশন শিবসেনার

তাদের পিটিশনে বলা হয়েছে, রাজ্যপাল বিজেপিকে ৪৮ ঘন্টা সময় দিলেও শিবসেনাকে মাত্র ২৪ ঘন্টা সময় দিয়েছেন দুই সম্ভাব্য সমর্থনকারী দল কংগ্রেস ও এনসিপির থেকে সমর্থনের চিঠি জোগাড় করতে। কিন্তু রাজ্যপাল বিজেপির কথা শুনে তাদের সরকার গড়ার সুযোগ থেকে বঞ্চিত করতে তড়িঘড়ি পদক্ষেপ করেছেন।

মুম্বই: মহারাষ্ট্রে তাদের সরকার গড়ার দাবি পেশ করতে অতিরিক্ত সময়ের আর্জি মঞ্জুর না করায় রাজ্যপাল ভগত্ সিংহ কোশিয়ারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে শিবসেনা। সময়সীমার মেয়াদ ৪৮ ঘন্টা বাড়ানোর আবেদন করেছিল তারা। কিন্তু তা না মেনে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিকে (এনসিপি) সরকার গঠনের দাবি পেশ করতে গতকাল আমন্ত্রণ জানান কোশিয়ারি। সেই সময়সীমা ছিল আজ রাত সাড়ে ৮টা পর্যন্ত। যদিও তা পেরনোর আগেই তিনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন, যা কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে। আজ মোদী মন্ত্রিসভাও রাজ্যপালের সুপারিশে সম্মতি দিয়ে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের পক্ষে মত দেয়। বিধানসভা ভোটের ফল বেরনোর ২০দিন পরও সেখানে সরকার গঠন হয়নি। এই প্রেক্ষাপটে রাজ্যপালের ভূমিকায় তীব্র অসন্তোষ জানিয়েছে উদ্ধব ঠাকরের দল। রাজ্যপালের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’, ‘পক্ষপাতদুষ্ট’, ‘অসাংবিধানিক’ বলেছে তারা। শীর্ষ আদালতে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবল শিবসেনার হয়ে মামলা লড়বেন বলে জানা গিয়েছে। রাজ্যপাল বিজেপির ইচ্ছায় চলছেন বলে দাবি করেছে শিবসেনা। তাদের পিটিশনে বলা হয়েছে, রাজ্যপাল বিজেপিকে ৪৮ ঘন্টা সময় দিলেও শিবসেনাকে মাত্র ২৪ ঘন্টা সময় দিয়েছেন দুই সম্ভাব্য সমর্থনকারী দল কংগ্রেস ও এনসিপির থেকে সমর্থনের চিঠি জোগাড় করতে। কিন্তু রাজ্যপাল বিজেপির কথা শুনে তাদের সরকার গড়ার সুযোগ থেকে বঞ্চিত করতে তড়িঘড়ি পদক্ষেপ করেছেন। এদিকে শিবসেনার পিটিশনের শুনানি আজ হয়নি। শিবসেনার আইনজীবী সুনীল ফার্নান্ডেজ বলেন, সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রি জানিয়েছে, কাল তারা আদালতে বিষয়টি উল্লেখ করে দ্রুত শুনানি চাইতে পারে। রাষ্ট্রপতির শাসন জারির পদক্ষেপ চ্যালেঞ্জ করে নতুন বা দ্বিতীয় একটি পিটিশন তৈরি করা হচ্ছে। সেটি কখন পেশ হবে, তা ঠিক হবে আগামীকাল। শনিবার মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হওয়ার পর রাজ্যপাল তিন দলকেই সরকার গঠনের আমন্ত্রণ জানান। বিজেপি ক্ষমতা বন্টন নিয়ে বিবাদ মেটাতে না পেরে সরকার গঠনের দাবি পেশ করা থেকে সরে যায়। রাজ্যপাল শিবসেনাকে ডাকেন। কিন্তু গতকাল তিনি শিবসেনার বাড়তি সময়ের আবেদন নাকচ করেন। ডাকেন এনসিপি-কে। কিন্তু কংগ্রেস বা এনসিপি, কারও হাতেই সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক নেই। শিবসেনার সাহায্য চাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...

ভিডিও

Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget