Tourist Bus Fire: পর্যটক ভর্তি স্লিপার বাসে আগুন, রাস্তার উপর ভয়াবহ দৃশ্য, বাঁচতে জানলা দিয়ে বেরনোর মরিয়া চেষ্টা, মৃত অনেকে
Greater Noida Bus Fire: উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় ঘুমাচ্ছিলেন পর্যটকরা।

নয়াদিল্লি: পর্যটক ভর্তি বাসে আগুন ধরে গেল গ্রেটার নয়ডায়। আগুনে ঝলসে গেলেন কমপক্ষে ন’জন। প্রাণে বেঁচে গেলেও, জখম অনেকে। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (Greater Noida Bus Fire)
উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, নয়ডা থেকে উত্তরপ্রদেশের মহোবা যাচ্ছিল স্লিপার বাসটি। সেই সময় যমুনা এক্সপ্রেসওয়ে-তে হঠাৎ বাসটিতে আগুন লেগে যায়। ঘটনার সময় ঘুমাচ্ছিলেন যাত্রীরা। প্রথমে আগুন টেরই পাননি তাঁরা। (Tourist Bus Fire)
মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয় গোটা বাসটিকে। সেই অবস্থায় প্রাণে বাঁচতে জানলা দিয়ে বাইরে ঝাঁপ দেন কেউ কেউ। শুরু হয় চিৎকার, আর্তনাদ। ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে রাস্তার উপর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে বাসটিতে।
VIDEO | Greater Noida: A private sleeper bus caught fire on Yamuna Expressway earlier today. More details are awaited.
— Press Trust of India (@PTI_News) September 24, 2026
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/d8jp61yd2p) pic.twitter.com/HtYdrzcujt
আরও পড়ুন: দিল্লিতে ফের ধর্ষণ, চাকরির টোপ দিয়ে মহিলার উপর নির্যাতন, ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগ
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। পৌঁছয় জেবর থানার পুলিশও। তারা উদ্ধারকার্য শুরু করে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির খোঁজ নিয়েছেন বলে খবর। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।
বাস থেকে বেঁচে ফেরা এক যাত্রী বলেন, "আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ শুনি। চোখ খুলে দেখি ভিড় জমে গিয়েছে। কোনও রকমে ব্যাগপত্র টেনে নেওয়ার চেষ্টা করি। জুতো পরার সময় পাইনি। ফোনটা হাতে নিয়ে বেরিয়ে আসি। সবাই হুড়োহুড়ি করছিলেন। ভিড় জমে গিয়েছিল দরজার কাছে। পরস্পরকে ধাক্কা দিচ্ছিলেন সবাই। আমাকেও ধাক্কা দেওয়া হয়। কেউ একজন হাত ধরে বাইরে টেনে নেন।"
ওই ব্যক্তি আরও বলেন, "আর কিছু মনে নেই আমার। ধোঁয়ায় ভরে গিয়েছিল। ভয়ঙ্কর দৃশ্য। বেরনো যাচ্ছিল না। কিছু দেখা যাচ্ছিল না চোখের সামনে। দমবন্ধ হয়ে আসছিল ভিতরে। কিছু মানুষ বেরোতে পেরেছেন। অনেকে পারেননি। মারা গিয়েছেন। আমার পিছনে থাকা অনেকেই হয়ত বেরোতে পারেননি। আমিও দেরিতে বেরোই।" এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে হতাহতের সংখ্যা পাওয়া আসেনি।
Before You Go
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন























