এক্সপ্লোর

Gujarat Bridge Collapse: 'আমার ছেলে ডুবে যাচ্ছে, বাঁচান..', ব্রিজ ভেঙে পড়ার পর মরিয়া আর্তনাদ মায়ের; প্রকাশ্যে হৃদয়বিদারক ভিডিয়ো

Gujarat Bridge Collapse Video: গম্ভীরা সেতুর চার দশকের পুরনো একটি অংশ ধসে পড়ার পরে বেশ কয়েকটি গাড়ি নদীতে পড়ে যাওয়ার পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করা হয়।

Vadodora Bridge Collapse Case: গুজরাতের ভাদোদরা জেলার গম্ভীরা সেতু ধসের ঘটনাস্থল থেকে একটি হৃদয়বিদারক ভিডিয়ো প্রকাশ করেছে। যেখানে একজন মহিলাকে দেখা যাচ্ছে তিনি যন্ত্রণায় চিৎকার করছেন এবং তাঁর ডুবে (Gujarat Bridge Collapse) যাওয়া ছেলেকে বাঁচানোর জন্য পাশের লোকদের ডেকে আর্তনাদ করছেন। ভিডিয়োতে সেই মহিলাকে বলতে শোনা যায়, 'আমার ছেলে জলে ডুবে যাচ্ছে !' ব্রিজ ভেঙে পড়ার পরে সারা এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কমপক্ষে ১৫ জন মারা গিয়েছে বলে জানা যাচ্ছে।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য অনুসারে মহিলাটি তাঁর ছেলে, মেয়ে, স্বামী এবং জামাইকে নিয়ে বাগদানা যাচ্ছিলেন, আর সেই সময় সেতুটি ভেঙে পড়ে। তিনি গাড়ির ট্রাঙ্কের কাছে বসে ছিলেন এবং কাচ ভেঙে পালিয়ে যেতে সক্ষম (Gujarat Bridge Collapse) হন। তবে গাড়িটি লক হয়ে যায়, তাঁর পরিবারের বাকি সদস্যরা ভেতরে আটকা পড়ে যান এবং এটি মহীসাগর নদীতে পড়ে যায়।

বুধবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুই ভাইবোন সহ দশজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গম্ভীরা সেতুর চার দশকের পুরনো একটি অংশ ধসে পড়ার পরে বেশ কয়েকটি গাড়ি নদীতে পড়ে যাওয়ার পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করা হয়।

বুধবার ভাদোদরা এবং আনন্দকে সংযোগকারী গম্ভীরা সেতুর একটি বড় অংশ ধসে পড়ার পরেই এই ঘটনা ঘটে। পাঁচটি গাড়ি, দুটি ট্রাক, দুটি ভ্যান এবং একটি অটোরিকশা নদীতে পড়ে যায়। ভাদোদরার কালেক্টর অনিল ধামেলিয়া নিশ্চিত করেছেন যে এই ঘটনায় ৯ জন মারা গিয়েছেন। আরও ৯ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনার আট ঘণ্টা পরেও ধসে যাওয়া সেতুর উপরে একটি ট্যাঙ্কার (Gujarat Bridge Collapse) এখনও বিপজ্জনকভাবে ঝুলছে। ট্যাঙ্কারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন কোনওভাবে, এখনও তিনি নিখোঁজ। ক্রেন ও জেসিবি ব্যবহার করে উদ্ধার অভিযান চলছে, জলে ডুবে থাকা একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলও নিহতদের প্রতিটি আত্মীয়ের জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এই ঘটনায় বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পটেল। ঘটনাস্থলে ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে।

আধিকারিকদের মতে প্রায় ৯০০ মিটার দীর্ঘ সেতুর ২৩টি স্প্যানের মধ্যে একটি ভেঙে পড়েছে। ১৯৮৫ সালে নির্মিত এই সেতুটি আগে থেকেই নিরাপত্তার কারণে চিহ্নিত করা হয়েছিল এবং ৩ মাস আগেই ২১২ কোটি টাকার একটি নতুন সেতুর অনুমোদন করা হয়েছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget