এক্সপ্লোর

দেশের মধ্যে 'সর্বোচ্চ' ২৭.৬৮ লক্ষ টাকা জরিমানা দিয়ে বাজেয়াপ্ত পোর্শে ছাড়ালেন গুজরাতের ব্যক্তি

প্রয়োজনীয় নথি না থাকায় স্থানীয় রঞ্জিত দেশাইয়ের পোর্শে ৯১১ স্পোর্টস গাড়িটি গত নভেম্বরে আটক করে আমদাবাদের ট্রাফিক পুলিশ।

আমদাবাদ: পুলিশের কাছে বাজেয়াপ্ত হওয়া নিজের সাধের পোর্শে গাড়ি ফিরে পেতে সাড়ে ২৭ লক্ষ টাকা জমিমানা দিতে হল আমদাবাদের এক ব্যক্তিকে। স্থানীয় পুলিশের দাবি, এটাই এখনও পর্যন্ত দেশের মধ্যে সর্বোচ্চ জরিমানা। প্রয়োজনীয় নথি না থাকায় স্থানীয় রঞ্জিত দেশাইয়ের পোর্শে ৯১১ স্পোর্টস গাড়িটি গত নভেম্বরে আটক করে আমদাবাদের ট্রাফিক পুলিশ। সম্প্রতি, ওই ব্যক্তি গাড়ির বকেয়া কর, সুদ ও জরিমানা সমেত মোট ২৭.৬৮ লক্ষ টাকা জমা করেন। এরপরই মঙ্গলবার গাড়িটা মালিককে ফিরিয়ে দেওয়া হয়।

বুধবার নিজেদের ট্যুইটার হ্যান্ডলে আমদাবাদ ট্রাফিক পুলিশ আরটিও রসিদ ও গাড়ির ছবি পোস্ট করে লেখে, এটাই এখন এখন সারা দেশে সর্বোচ্চ জরিমানার অর্থ। ট্যুইটারে লেখা হয়েছে, গত ২৮ নভেম্বর শহরের হেলমেট মোড়ের কাছে নিয়মমাফিক টহলের সময় পুলিশ লক্ষ্য করে নম্বরপ্লেটহীন একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। প্রশ্ন করায়, চালক গাড়ির কোনও নথি পেশ করতে পারেননি।

এরপরই গাড়িটি আটক করা হয় বলে জানায় পুলিশ। একইসঙ্গে একটি আরটিও মেমো জারি করে গাড়ির মালিককে বলা হয়, টাকা জমা দিয়ে সেই রসিদ এখানে দেখালে তবেই গাড়ি ছাড়া হবে। প্রথমে জরিমানার অর্থ ছিল ৯.৮ লক্ষ টাকা। কিন্তু, রঞ্জিত যখন সেই অর্থ জমা করতে যান, পুরনো বকেয়া মামলা খতিয়ে দেখে জানা যায়, তাঁর বিরুদ্ধে থাকা বকেয়া জরিমানার অর্থ প্রায় সাড়ে ২৭ লক্ষ টাকা। পুলিশ জানায়, দেড়মাস পর গাড়ির মালিক জরিমানা ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ায় তা মুক্ত করা হল।

সেরা শিরোনাম

E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget