এক্সপ্লোর

Gujarat Ropeway Death: ভয়ঙ্কর! গুজরাতে ফের বিপর্যয়, রোপওয়ে ছিঁড়ে ৬ জনের মর্মান্তিক মৃত্যু

Ropeway Accident: রোপওয়েতে ট্রলি করে ইমারতী সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ে রোপওয়ে ছিঁড়ে নীচে পড়ে

আমদাবাদ: বিজেপি শাসিত গুজরাতে ফের বিপর্যয়, রোপওয়ে ছিঁড়ে ৬ জনের মৃত্যু। গুজরাতের পাভাগড়ে রোপওয়ে ছিঁড়ে ৬ জনের মৃত্যু। ইমারতী সামগ্রী নিয়ে যাওয়ার সময় ছিঁড়ে পড়ে রোপওয়ে। রোপওয়েতে ট্রলি করে ইমারতী সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ে রোপওয়ে ছিঁড়ে নীচে পড়ে ৬ জনের মৃত্যু, জানাল পুলিশ । ২ শ্রমিক, ২ লিফট অপারেটর-সহ ৬ জনের মৃত্যু হয়েছে খবর।  

ঘটনাটি ঘটেছে বিকেল ৩.৩০ নাগাদ। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ এবং দমকল বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করে।                                       

এই দুর্ঘটনা পাভাগড়ে চলমান উন্নয়নমূলক কাজ নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে। পাভাগড়ের মাঞ্চি এলাকা থেকে নিজ মন্দিরে নির্মাণ সামগ্রী সহজেই পরিবহনের জন্য এই কার্গো রোপওয়ে ব্যবহার করা হত। ঘটনার গুরুত্ব দেখে তাৎক্ষণিকভাবে পুলিশ ও দমকল বিভাগকে খবর দেওয়া হয়। উভয় দলই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি সরানোর কাজ শুরু করে। 

ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেজন্য দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া। পাঁচমহলের জেলাশাসকও পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। পাঁচমহলের ডেপুটি পুলিশ সুপার হর্ষ দুধাত জানান, পাভাগড়ের রোপওয়ের জন্য নির্মাণ সামগ্রী আনার সময়েই দুর্ঘটনা ঘটেছে।                                                       

এর আগে ৯ জুলাই বদোদরায় সেতু ভেঙে ১২ জনের মৃত্যু। ভডোদরায় মহিসাগর নদীর ওপর ভেঙে পড়ে গম্ভীরা সেতু। ৩০ অক্টোবর, গুজরাতের মোরবিতে সেতু ভেঙে ১৪১ জনের মৃত্যু হয়েছে। ১০ এপ্রিল, ২০২২ সালে ঝাড়খণ্ডের দেওঘরে ত্রিকূট পাহাড়ে রোপওয়ে বিপর্যয় ঘটেছিল। ত্রিকূট পাহাড়ে রোপওয়ে বিপর্যয়ে ৪ জনের মৃত্যু হয়। বায়ুসেনা, NDRF-এর ৪৬ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় বাকি পর্যটকদের। 



সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget