এক্সপ্লোর

বাবরি মসজিদ ছিল,আছে, থাকবে, দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের

সংগঠনের পক্ষে বিবৃতিতে সাধারণ সম্পাদক মৌলানা মহম্মদ ওয়ালি রহমানি বলেন, ‘সব সময়ে বলে এসেছি, কোনও হিন্দু মন্দির বা ধর্মস্থান ভেঙে বাবরি মসজিদ হয়নি। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের রায় আমাদের সেই অবস্থানকেই স্বীকৃতি দিয়েছে। আদালত বলেছে, মসজিদের নীচে খোঁড়াখুড়ি করে যে ধ্বংসাবশেষ মিলেছে, তা দ্বাদশ শতকের কাঠামোর নিদর্শন— যা কিনা বাবরি মসজিদ নির্মাণের প্রায় চারশো বছর আগের ঘটনা।’

নয়াদিল্লি : বাবরি মসজিদ ছিল, আছে এবং চিরকাল থাকবে বলে দাবি করলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। মঙ্গলবার অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাসের আগে টুইট করে তারা। ল’বোর্ড জানিয়েছে, শরিয়ত অনুসারে, কোনও জায়গায় কখনও কোনও মসজিদ নির্মিত হলে চিরকালের জন্য সেখানেই থেকে যায়। তুরস্কের হেজিয়া সোফিয়ার উদাহরণ তুলে তাঁদের টুইট, ‘জমিটি অন্যায় ভাবে অধিগৃহীত এবং সংখ্যাগরিষ্ঠকে খুশি করতেই এই রায়।’ বাবরি মসজিদ-রাম জন্মভূমি নিয়ে ২০১৯ সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, বিতর্কিত ২.৭৭ একর জমির পুরোটাই রামলালার। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল, অযোধ্যায় মসজিদ নির্মাণে সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দিতে। এই রায় মেনে নিতে পারেনি মুসলিম ল বোর্ড। বোর্ড টুইটে আরও বলেছে, ‘অন্যায় ভাবে জমি অধিগ্রহণ অযৌক্তিক, কষ্টকর, লজ্জাজনক। তবে ভেঙে পড়ার কারণ নেই। পরিস্থিতি চিরকাল এক থাকে না। এটাই রাজনীতি।’ সংগঠনের পক্ষে বিবৃতিতে সাধারণ সম্পাদক মৌলানা মহম্মদ ওয়ালি রহমানি বলেন, ‘সব সময়ে বলে এসেছি, কোনও হিন্দু মন্দির বা ধর্মস্থান ভেঙে বাবরি মসজিদ হয়নি। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের রায় আমাদের সেই অবস্থানকেই স্বীকৃতি দিয়েছে। আদালত বলেছে, মসজিদের নীচে খোঁড়াখুড়ি করে যে ধ্বংসাবশেষ মিলেছে, তা দ্বাদশ শতকের কাঠামোর নিদর্শন— যা কিনা বাবরি মসজিদ নির্মাণের প্রায় চারশো বছর আগের ঘটনা।’ ল বোর্ডের অভিযোগ, রাম মন্দির আন্দোলন সম্পূর্ণ রাজনৈতিক আন্দোলন। এর সঙ্গে ধর্মের কোনও যোগ ছিল না। সরব হয়েছেন এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন ‘ বাবরি মসজিদ ওখানে ছিল, থাকবে।’ ল বোর্ড জানিয়েছে, সাংবিধানিক অধিকার অনুযায়ী আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাবরি মসজিদ নিয়ে রিভিউ পিটিশন দাখিল করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget