এক্সপ্লোর

হাথরাস ধর্ষণকাণ্ড: দোষীদের কড়া শাস্তি দিতে আদিত্যনাথকে নির্দেশ মোদির, তদন্তে সিট গঠন, ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশ

উচ্চবর্ণের ৪ ব্যক্তির বিরুদ্ধে এক দলিত সম্প্রদায়ের তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে....

লখনউ: হাথরসের ঘটনায় যোগী আদিত্যনাথের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আদিত্যনাথ এদিন নিজে ট্যুইট করে একথা জানিয়েছেন।

অন্যদিকে, চাপের মুখে গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার মৃত্যুর তদন্তে সিট গঠনের সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের। স্বরাষ্ট্র সচিব ছাড়াও দলে রয়েছেন ডিআইজি এবং এক আইপিএস অফিসার। গোড়া থেকে তদন্ত এবং ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।

প্রসঙ্গত, যোগী রাজ্যে গণধর্ষণে মৃত তরুণীর সৎকার ঘিরেও কাঠগড়ায় উত্তরপ্রদেশের পুলিশ। মৃতদেহ গ্রামে পৌঁছলেও, বাড়িতে নিয়ে যাওয়া হল না। পরিবারের আবেদন অগ্রাহ্য করে মাঝরাতে জোর করে সৎকারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

নির্যাতিতার পরিবারের দাবি, মৃতদেহ বাড়িতে আনতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু পুলিশের আপত্তিতে তা সম্ভব হয়নি। অন্যদিকে, হাথরসের মহকুমা শাসকের দাবি, পরিবারের সদস্যরা উপস্থিত না থাকায়, পুলিশই মৃতদেহ সৎকার করে।

এই ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়ে কেন্দ্র ও রাজ্যের শাসক বিজেপি। বিরোধীরা এই ঘটনার তীব্র নিন্দা করে। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী লিখেছেন, এক ভারত-কন্যাকে ধর্ষণ-খুনের ঘটনা ঘটল। এরপর তথ্য ধামাচাপা দেওয়া হচ্ছে। শেষে তাঁর পরিবারের কাছ থেকে সৎকারের অধিকারও ছিনিয়ে নেওয়া হল। এটা অপমানজনক, অত্যন্ত অন্যায়।

উত্তরপ্রদেশে গণধর্ষণে মৃত্যুর ঘটনায় যোগী আদিত্যনাথের ইস্তফার দাবি প্রিয়ঙ্কার। কংগ্রেসের সাধারণ সম্পাদকের ট্যুইট, হাথরসের নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলার সময় তিনি মেয়ের মৃত্যু সংবাদ পান। আমি তাঁকে কাঁদতে শুনেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, শুধুমাত্র সন্তানের জন্য ন্যায়বিচার চান। গতকাল রাতে তাঁর মেয়েকে শেষবার বাড়িতে আনার চেষ্টা এবং সৎকারের অধিকারও কেড়ে নেওয়া হল। যোগী আদিত্যনাথ পদত্যাগ করুন। নির্যাতিতা এবং তাঁর পরিবারকে রক্ষা করার পরিবর্তে আপনার সরকার মৃত্যুর পরেও তাদের মানবাধিকার থেকে বঞ্চিত করেছে। আপনার মুখ্যমন্ত্রীর পদে থাকার কোন নৈতিক অধিকার নেই।

উত্তরপ্রদেশের গণধর্ষণে মৃত তরুণীর অন্ত্যেষ্টি নিয়ে মোদি ও যোগী সরকারকে নিশানা মহুয়া মৈত্রর। তৃণমূল সাংসদের ট্যুইট, পরিবারকে না জানিয়েই মাঝরাতে হাথরসের নির্যাতিতার মৃতদেহ সৎকার। মোদির নতুন ভারত। যোগীর নতুন আইন। ভারতের নতুন অবনমন। ট্যুইটে কটাক্ষ মহুয়ার।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget