এক্সপ্লোর

হাথরস ধর্ষণে উত্তরপ্রদেশ সরকারের কাছে ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচারের দাবি নির্ভয়ার মায়ের

১৪ সেপ্টেম্বর মা, ভাইয়ের সঙ্গে হাথরসের ক্ষেতে কাজ করতে গিয়েছিল ২০ বছরের দলিত তরুণী। তাকে গলায় ওড়না বেঁধে বাজরার ক্ষেতে টেনে নিয়ে যায় চার যুবক। সকলেই উচ্চবিত্ত। সেখানে গণধর্ষণ করে।

নয়াদিল্লি: ঘটনার সাত বছর পর তাঁর মেয়ের উপর অত্যাচারকারীরা সাজা পেয়েছিল। ২০১২-র ১৬ ডিসেম্বর গণধর্ষণের শিকার সেই নির্ভয়ার মা মুখ খুললেন উত্তরপ্রদেশের হাথরসে ধর্ষিত, অত্যাচারিত, মৃত দলিত তরুণীর ব্যাপারে। দাবি তুললেন এমন জঘন্য, নৃশংস ঘটনার বিচার হোক ফাস্ট ট্র্যাক কোর্টে। দোষীদের দ্রুত শাস্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক। নির্ভয়ার মা আশাদেবী বলেন, আমি শুনেছি আমার দেশের আরও একটি নির্দোষ মেয়েকে ধর্ষণ, অত্যাচার করা হয়েছে। তার প্রাণ গিয়েছে। এটা অত্যন্ত লজ্জার যে আমাদের দেশের মেয়েরা এমন ব্যবহার পেয়েই চলেছেন। একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। আর একটা সময়ের পর আমাদের মন অন্যদিকে চলে যাচ্ছে। এটা হতে পারে না। আশাদেবী বলেন, আবার সেই ২০১২ সালে ফিরে গেলাম মনে হচ্ছে। হাথরসের মেয়েটির পরিবারের পাশে আমি আছি। যারা মারা গিয়েছে, তাদের আমরা হয়তো ফিরে পাব না, কিন্তু ওই হতভাগ্য বাবা-মায়েদের পাশে তো আমরা দাঁড়াতেই পারি সুবিচারের দাবি জানিয়ে। উত্তরপ্রদেশ পুলিশ এবং সরকারের কাছে আমার আবেদন, এই মামলার দ্রুত নিষ্পত্তি করা হোক ফাস্ট ট্র্যাক কোর্টে। দোষীরা শীঘ্র শাস্তি পাক। প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর মা, ভাইয়ের সঙ্গে হাথরসের ক্ষেতে কাজ করতে গিয়েছিল ২০ বছরের দলিত তরুণী। তাকে গলায় ওড়না বেঁধে বাজরার ক্ষেতে টেনে নিয়ে যায় চার যুবক। সকলেই উচ্চবিত্ত। সেখানে গণধর্ষণ করে। মেরে হাড় গুঁড়িয়ে দেয়। জিভ কেটে নেয়। পঙ্গু হয়ে আইসিইউ–তে শুয়ে ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার দিল্লির সফদরজং হাসপাতালে মারা যায় সে।

সেরা শিরোনাম

Accident News: মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
BJP MP Injured : গাড়ি দুর্ঘটনায় জখম বিজেপি সাংসদ লক্ষ্মী ভার্মা, নিয়ে যাওয়া হল AIIMS-এ
গাড়ি দুর্ঘটনায় জখম বিজেপি সাংসদ লক্ষ্মী ভার্মা, নিয়ে যাওয়া হল AIIMS-এ
INDIA ব্লকে 'ভাঙন' ! আসন পুনর্বিন্যাস নিয়ে মোদি সরকারের পাশেই DMK, খাড়গেদের বৈঠকে নেই NCP-শরদ গোষ্ঠীও 
INDIA ব্লকে 'ভাঙন' ! আসন পুনর্বিন্যাস নিয়ে মোদি সরকারের পাশেই DMK, খাড়গেদের বৈঠকে নেই NCP-শরদ গোষ্ঠীও 
Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget