এক্সপ্লোর

হাথরাসের নির্যাতিতার ‘পরিচয় প্রকাশ’, বিজেপি আইটি সেলের প্রধান, দিগ্বিজয়, স্বরাকে নোটিস মহিলা কমিশনের

কমিশন ট্যুইটে জানিয়েছে, ভবিষ্যতে এমন পোস্ট করা থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে তিনজনকে। কমিশন তিনজনের আচরণে বিরক্ত বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি: ট্যুইটারে হাথরাসের গণধর্ষিতার পরিচয় প্রকাশ করে দেওয়ার অভিযোগে বিজেপির তথ্য ও প্রযুক্তি (আইটি) সেলের প্রধান অমিত মালব্য, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ ও অভিনেত্রী স্বরা ভাস্করের ব্যাখ্যা তলব করল জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লু)। অবিলম্বে ট্যুইটারের সেই পোস্ট মুছে ফেলতে বলা হয়েছে তাঁদের। কমিশন ট্যুইটে জানিয়েছে, ভবিষ্যতে এমন পোস্ট করা থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে তিনজনকে। কমিশন তিনজনের আচরণে বিরক্ত বলে জানা গিয়েছে। অমিত, দিগ্বিজয়, স্বরা-তিনজনকেই আলাদা নোটিস পাঠিয়েছে কমিশন। বলেছে, তারা এমন একাধিক ট্যুইটার পোস্ট দেখেছে যাতে গণধর্ষণের শিকার হাথরাসের মেয়েটির ছবি ব্যবহার করা হয়েছে। নোটিসে কমিশন বলেছে, এই প্রেক্ষাপটে আপনাকে এই নোটিস পাওয়ার পর কমিশনের কাছে সন্তোষজনক ব্যাখ্যা পাঠাতে বলা হচ্ছে। এধরনের ছবি বা ভিডিও সোস্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলতে, তার সম্প্রচার করা থেকে বিরত থাকতেও বলা হচ্ছে কেননা আপনার অনুগামী, ভক্তরা তা ব্যাপক ভাবে ছড়িয়ে দেন যা চলতি আইনে নিষিদ্ধ। হাথরাসের গ্রামের ১৯ বছরের দলিত মেয়েটিকে গত ১৪ সেপ্টেম্বর চারজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। অবস্থার অবনতি হওয়ায় তার দিল্লির সফদরজং হাসপাতালে রেফার করা হয় যেখানে মেয়েটি মারা যায়। তড়িঘড়ি গভীর রাতে স্থানীয় পুলিশ তার দেহটি পুড়িয়ে দেওয়ায় নানা প্রশ্ন ওঠে। তাদের জোর করে পুলিশ রাতের অন্ধকারে অন্ত্যোষ্টি করতে বাধ্য করেছে বলে অভিযোগ করে মেয়েটির পরিবার। স্থানীয় পুলিশ কর্তারা অবশ্য পরিবারের ইচ্ছেতেই শেষকৃত্য হয়েছে বলে দাবি করেছেন। হাথরাসের নির্যাতিতার জন্য় সুবিচার ও দোষীদের কঠোর সাজা চেয়ে দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajesh Exports SEBI Case: দেশে এবার বিরাট বড় স্ক্যাম! টাকার অঙ্ক বিস্ময়কর, ১,৫১,৫০,০০,০০,০০,০০০, কী বলছে SEBI?
দেশে এবার বিরাট বড় স্ক্যাম! টাকার অঙ্ক বিস্ময়কর, ১,৫১,৫০,০০,০০,০০,০০০, কী বলছে SEBI?
CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক কেন্দ্রীয় জাহাজমন্ত্রীর, রাজ্যে নতুন বন্দরের সম্ভাবনা খতিয়ে দেখতে এই বৈঠক
CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক কেন্দ্রীয় জাহাজমন্ত্রীর, রাজ্যে নতুন বন্দরের সম্ভাবনা খতিয়ে দেখতে এই বৈঠক
WB News Live: স্থানীয়দের বিক্ষোভে ভয়ে খাটের নীচে লুকোলেন তৃণমূল নেতা, খুঁজে গ্রেফতার করল পুলিশ
স্থানীয়দের বিক্ষোভে ভয়ে খাটের নীচে লুকোলেন তৃণমূল নেতা, খুঁজে গ্রেফতার করল পুলিশ
Sona Pappu Case: সোনা পাপ্পুর মামলায় কল্যাণ শুক্লাকে তলব
সোনা পাপ্পুর মামলায় কল্যাণ শুক্লাকে তলব

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget