এক্সপ্লোর

HDFC Employee Death: অফিসের চেয়ারে বসেই মৃত্যু কর্মীর! দায়ী কি অস্বাভাবিক কাজের চাপ?

Die in Office: HDFC ব্যাঙ্কের এক কর্মী তাঁর অফিসে বলেই মৃত্যুর কোল ঢলে পড়লেন। তদন্ত শুরু পুলিশের।

কলকাতা: কাজ করতে করতে অফিসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক মহিলা ব্যাঙ্ককর্মী। প্রতিবেদন সূত্রের খবর, অফিসেই চেয়ার থেকে পড়ে যান তিনি। তৎক্ষণাৎ মৃত্যু হয় তাঁর। লখনউতে HDFC-ব্যাঙ্কের ওই কর্মীর বয়স হয়েছিল ৪৫ বছর। কদিন আগেই EY-এর এক কর্মীর মৃত্য়ু ঘিরে হওয়া শোরগোল এখনও থামেনি। তার মধ্যে ফের একই ধরনের ঘটনা।

ANI-কে বিভূতিখণ্ডের এসিপি রাধারমন সিংহ বলেছেন, 'নিহত মহিলা সাদাফ ফতিমা বিভূতিখণ্ডের এইচডিএফসি ব্যাঙ্কের অ্যাডিশনাল ডেপুটি ভিপি ছিলেন। কাজের মধ্যেই রহস্যজনক ভাবে মারা গিয়েছেন তিনি। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। '

এই ঘটনাটি নিয়ে দৈনিক ভাস্করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদন সূত্রের খবর, সহকর্মীরা দাবি করেছেন যে সাদাফের উপর অস্বাভাবিক কাজের চাপ ছিল। কদিন আগেই আর্নেস্ট অ্যান্ড ইয়ং সংস্থার এক মহিলা কর্মী আত্মহত্যা করেছিলেন। কাজের চাপেই এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনার পর থেকেই ভারতে বেসরকারি চাকরির ক্ষেত্রে ওভারটাইম এবং লাগামছাড়া অতিরিক্ত পরিশ্রমের বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। তার মধ্যেই এইচডিএফসি ব্যাঙ্কের কর্মীর রহস্যমৃত্যু।

এই ঘটনায় সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলে মতপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি এই ঘটনায় বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থার চিহ্ন তুলে ধরেছে বলেও  দাবি করেছে তিনি। X হ্যান্ডলে অখিলেশ যাদব লিখেছেন, 'সব সংস্থা এবং সরকারকে এই বিষয়টি নিয়ে ভাবতে হবে। এটা দেশের মানব সম্পদের অপূরণীয় ক্ষতি। এই ধরনের আকস্মিক মৃত্যু কাজের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। কোনও দেশের প্রকৃত অগ্রগতির মাপকাঠি সেবা বা পণ্যের সংখ্যায় বৃদ্ধি নয় বরং এক ব্যক্তি কতটা মানসিকভাবে সুস্থ ও সুখী তার উপর নির্ভরশীল।'

EY-এর পুনে অফিসের এক কর্মীর মর্মান্তিক মৃত্যু ঘিরে শোরগোল শুরু হয়েছে। মাস চারেক আগে EY-এর পুনে অফিসে কাজে যোগ দিয়েছিলেন আনা সেবাস্টিয়ান। তিনি জুলাই মাসে মারা যান। সম্প্রতি তাঁর মা অনিতা সেবাস্টিয়ান EY India-এর চেয়ারম্যানকে একটি চিঠি লিখে একাধিক অভিযোগ করেন। তিনি এটাও দাবি করেছেন যে ওই সংস্থার অতিরিক্ত কাজ করার (Overwork) বিষয়টিকে 'Glorify' করা হয়। আনার বাবার অভিযোগ ছিল, সিনিয়রদের থেকে কাজ নিয়ে প্রবল চাপের মুখে পড়েছিল তাঁর মেয়ে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বক্রী হচ্ছে বৃহস্পতি! তুমুল আলোড়ন এই কয়েকটি রাশির জীবনে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget