এক্সপ্লোর

ধীরে ধীরে করোনা মুক্ত হচ্ছেন বরিস জনসন, হাঁটছেন অল্প স্বল্প

দু’সপ্তাহের বেশি আগে জনসন জানান, তাঁর করোনা হয়েছে। তখন থেকে ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটে সেলফ আইসোলেশনে চলে যান তিনি।

লন্ডন: আইসিইউ থেকে আগেই পাঠানো হয়েছে রিকভারি ইউনিটে। এবার ডাউনিং স্ট্রিট জানিয়েছে, করোনা থেকে সেরে উঠছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অল্প হাঁটছেনও তিনি। লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে জনসন চিকিৎসাধীন। চিকিৎসকরা ২৪ ঘণ্টা তাঁর দিকে নজর রাখছেন। হাসপাতালে কর্মহীন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সময় কাটছে ধাঁধা, সুদোকু সমাধান করে আর সিনেমা দেখে। তাঁর স্বাস্থ্যের খবর দেওয়া মেডিক্যাল বুলেটিন বলেছে, প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার দারুণ উন্নতি হচ্ছে। হাসপাতালে বসে জনসন দেখছেন লর্ড অফ দ্য রিংস ট্রিলজি ও ব্রিটিশ কমেডি উইথনেল অ্যান্ড আই। গতকাল থেকেই অল্প করে হাঁটছেন, বাকি সময়টা কাটছে বিশ্রামে। তবে তাঁর সঙ্গে বাইরের কেউ দেখা করতে পারছেন কিনা জানায়নি ডাউনিং স্ট্রিট। তাঁর অন্তঃসত্ত্বা বান্ধবী ক্যারি সাইমন্ডসও দেখা করতে এসেছেন কিনা জানা যায়নি। যদিও তিনি কয়েকহাজার গেট ওয়েল সুন কার্ড পেয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর বাবা স্ট্যানলি জনসন ছেলেকে অনুরোধ করেছেন এই সময়টা টানা বিশ্রামে থাকতে। তাঁর সুস্থ হওয়ার খবরে গোটা পরিবার যে হাঁফ ছেড়ে বেঁচেছে, তাও জানিয়েছেন তিনি। দু’সপ্তাহের বেশি আগে জনসন জানান, তাঁর করোনা হয়েছে। তখন থেকে ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটে সেলফ আইসোলেশনে চলে যান তিনি। গত সপ্তাহের শেষে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়, ভর্তি করতে হয় হাসপাতালে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে। তাঁর জায়গায় দায়িত্বভার বুঝে নেন বিদেশ সচিব ডমিনিক রাব। ৩ রাত আইসিইউ-তে থাকার পর তাঁকে সরানো হয় রিকভারি ইউনিটে।

সেরা শিরোনাম

Rajasthan News: কাজ সেরে বাড়ি ফেরার পথে ক্যাফে মালিকের উপর আক্রমণ, লোহার রড দিয়ে বেধড়ক মার ২ দুষ্কৃতীর
কাজ সেরে বাড়ি ফেরার পথে ক্যাফে মালিকের উপর আক্রমণ, লোহার রড দিয়ে বেধড়ক মার ২ দুষ্কৃতীর
West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget