এক্সপ্লোর

হেমতাবাদের বিধায়ক-মৃত্যু: "সুইসাইড নোট পুলিশই পকেটে ঢুকিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আগে থেকেই তৈরি ছিল", দাবি দিলীপ ঘোষের

যেখানে দুর্ঘটনায় মৃতদের দেহ পেতে কালঘাম ছুটে যায় মানুষের, সেখানে এত দ্রুত ময়নাতদন্তের রিপোর্ট কীভাবে প্রকাশ পেল?’ প্রশ্ন দিলীপ ঘোষের

কলকাতা: ‘রাজ্য সরকার বিধায়কের খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। আমরা চাই সিবিআই তদন্ত হোক। উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুতে এই প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এদিন দুপুরে নবান্নে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ময়নাতদন্তের রিপোর্ট দেখে রাজ্য পুলিশ মনে করছে ঘটনাটি একটি সম্ভাব্য আত্মহত্যার ঘটনা।’’ এই প্রেক্ষিতে দিলীপ ঘোষের দাবি, ‘সরকারের আত্মহত্যার তত্ত্ব বিশ্বাসযোগ্য নয়। সুইসাইড নোট পুলিশই বিধায়কের পকেটে ঢুকিয়েছে। তদন্ত করলে সব উঠে আসবে। তাঁর প্রশ্ন, যেখানে দুর্ঘটনায় মৃতদের দেহ পেতে কালঘাম ছুটে যায় মানুষের, সেখানে এত দ্রুত ময়নাতদন্তের রিপোর্ট কীভাবে প্রকাশ পেল?’ দিলীপ ঘোষের আরও দাবি, এই ময়নাতদন্তের রিপোর্ট আগে থেকেই তৈরি ছিল। তৃণমূল লাশের রাজনীতি করে ক্ষমতায় এসেছে। তৃণমূলের মুখে লাশের রাজনীতি শোভা পায় না। বাংলার আদালতের উপরে ভরসা নেই। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রসঙ্গত, হেমতাবাদের মৃত বিজেপি বিধায়কের গলায় ফাঁসের কারণেই মৃত্যু হয়েছে বলেই ইঙ্গিত মিলেছে ফরেন্সিক পরীক্ষায়। প্রাথমিক অনুমান, ফাঁসের দাগ একটানা নয়। ময়নাতদন্তে প্রাথমিকভাবে আত্মহত্যার ইঙ্গিত ফরেন্সিক বিশেষজ্ঞদের। তাঁদের মতে, কাউকে জোর করে মারা হলে, দাগ একটানা থাকত। কিন্তু একটানা নয় এমন দাগ, আত্মহত্যার ইঙ্গিত দেয়। গলায় ফাঁসের চিহ্ন অ্যান্টি মর্টেম, উল্লেখ ময়নাতদন্ত রিপোর্টে। অর্থাত্‍ মৃত্যুর পর ঝোলানো হয়নি, গলায় ফাঁসের কারণেই মৃত্যু হয়েছে বিজেপি বিধায়কের। মত ফরেন্সিক বিশেষজ্ঞদের। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, বিধায়কের দেহে অন্য কোনও আঘাতের চিহ্ন নেই। জোর করে ফাঁস দেওয়া হলে, অন্য আঘাতের চিহ্ন থাকত। প্রাথমিক মত বিশেষজ্ঞদের। বিধায়ককে অচৈতন্য বা বেঁহুশ করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কিনা, তা জানতেই দেহের কিছু অংশের রাসায়নিক পরীক্ষা করা হবে। ওই রিপোর্ট এলে এই বিষয়গুলি স্পষ্ট হবে, মত ফরেন্সিক বিশেষজ্ঞদের। এদিন স্বরাষ্ট্রসচিব বলেন, বিজেপি বিধায়কের জামার পকেট থেকে একটি নোট উদ্ধার হয়েছে। তাতে দু’জনের নাম নাম ও মোবাইলের নম্বর আছে। এলাকায় চলছিল টাকা লেনদেনের কারবার। মৃত্যুর পিছনে কোনও আর্থিক লেনদেন ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। জানালেন স্বরাষ্ট্রসচিব। স্বচ্ছ, নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। এখানে বলে রাখা দরকার, গত বিধানসভা নির্বাচনে দেবেন্দ্রনাথ রায় হেমতাবাদ থেকে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে জয়ী হন। গত বছর বিজেপিতে যোগ দেন তিনি।  এদিন বিধায়কের মৃতদেহ নিয়ে রায়গঞ্জে মিছিল করে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget