এক্সপ্লোর

কয়লাকাণ্ড: সিবিআই তদন্তের এক্তিয়ার মামলায় রায়দান স্থগিত হাইকোর্টের

রাজ্যের এলাকায় তদন্ত চালাতে গেলে সিবিআই-কে রাজ্যের অনুমতি নিতে হবে। কয়লাকাণ্ডে সিবিআইয়ের তদন্তের এক্তিয়ার নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই।

সৌভিক মজুমদার, কলকাতা: কয়লাকাণ্ডের তদন্তে রাজ্যের এলাকায় সিবিআই তদন্তের এক্তিয়ার নিয়ে শুনানি শেষ হল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তবে আজ রায়দান স্থগিত রাখা হয়েছে। অন্য মামলায় গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হককে আরও ১০ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের সিবিআই আদালত।

রাজ্যের এলাকায় তদন্ত চালাতে গেলে সিবিআই-কে রাজ্যের অনুমতি নিতে হবে। কয়লাকাণ্ডে সিবিআইয়ের তদন্তের এক্তিয়ার নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই।

বুধবার মামলায় সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট। এদিন হাইকোর্টের বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়।  আদালত সূত্রে খবর, বিচারপতি রাজেশ বিন্দাল রাজ্যের কাছে জানতে চান,  যদি রেলের জমিতে কেউ অপরাধ করে রাজ্যের এলাকায় চলে যায়, তাহলে কী হবে? তিনি বলেন, রাজ্যের বক্তব্য অনুযায়ী, রেল পুলিশ বা সিবিআই রাজ্যের এলাকায় যেতে পারবে না।  আর রাজ্য রেলের জায়গায় যেতে পারবে না। তাহলে কি অভিযুক্ত নিশ্চিন্তে ঘুরে বেড়াবে? 

সেইসঙ্গেই তিনি বলেন, তদন্ত শুরু হওয়ার পর যদি দেখা যায়, একাধিক অভিযুক্ত রাজ্যের এলাকায় রয়েছে, তাহলে তদন্ত কীভাবে এগোবে?  রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করেন, রাজ্যের জমিতে তদন্তের অধিকার একমাত্র রাজ্যের।  সিবিআই বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই অধিকার নেই। তদন্ত করতে হলে অবশ্যই রাজ্যের অনুমতি নিতে হবে।

আদালত সূত্রে খবর, লালার আইনজীবীরা বলেন, রেলের চিহ্নিত করা জায়গার বাইরে তদন্তের অধিকার সিবিআইয়ের নেই। সব পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ জানায়, দ্রুত রায়দান করা হবে।  রায়দান না হওয়া পর্যন্ত লালার বিরুদ্ধে যাতে সিবিআই কড়া পদক্ষেপ না নেয়, সেই আবেদন করেছিলেন লালার আইনজীবীরা। কিন্তু ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয়।

অন্যদিকে, গরু পাচারকাণ্ডে ধৃত ব্যবসায়ী এনামুল হকের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় এদিন তাঁকে আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয়।  আদালত তাঁকে আরও ১০ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
Sonam Wangchuk Wife:
"মানুষকে আর সহজে বোকা বানানো যাবে না", নিট প্রতিবাদের মধ্যেই কংগ্রেসের বিক্ষোভের তীব্র নিন্দায় সোনম ওয়াংচুকের স্ত্রী
Birth & Death Certificate Scam: মৃত্য়ুর শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগে কেওড়াতলা মহাশ্মশানে অভিযান পুলিশের, এই তারিখ থেকে সব বাজেয়াপ্ত..
মৃত্য়ুর শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগে কেওড়াতলা মহাশ্মশানে অভিযান পুলিশের, এই তারিখ থেকে সব বাজেয়াপ্ত..
CM Suvendu Adhikari: জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, ‘কলকাতা কর্পোরেশন সহ, বিভিন্ন জায়গায়…”
জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, ‘কলকাতা কর্পোরেশন সহ, বিভিন্ন জায়গায়…”

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget